প্রধান সূচি

Monday, January 22nd, 2018

 

ভান্ডারিয়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সূমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আরোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রাণী সম্পদ কার্যালয়ের প্রতিনিধি নজরুল ইসলাম, মো. সাকায়েত হোসেন প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, শিক্ষক, খামারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ভান্ডারিয়ায় সরস্বতী পূজা পালিত

ভান্ডারিয়ায় সোমবার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অধিক জ্ঞাণ লাভের আশায় হংস বাহক, বীণা ও জ্ঞানের ভান্ডার বেদ হাতে শুক্লাবর্ণা বিদ্যা দায়ীনিদেবী সরস্বতী মায়ের রাতুল চরণে বিদ্যার্থীরা সারা দিন অনাহারে উপোষ থেকে পরিস্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে পুষ্প, বেল পল্লবী, দুর্ভা হাতে করো জোড়ে বানুম ঠাকুরের পাঠের সাথে সাথে ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহী নমোহস্তুতে,ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্বৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানভ্যঃএব চ/এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওঁ ঐং সরস্বত্বৈবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় গাজীপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

জেলার ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ও প্রতিষ্ঠানে র্দীঘদিন ধরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, গাজীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই মাদ্রাসার অফিস সহকারী ও এম.এল.এস.এস (দপ্তরী) দুটি পদে নিয়োগে প্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলে ১০ লাখ টাকা নিয়ে অত্মসাৎ, মাদ্রাসার শিক্ষক মোসলেম উদ্দিন ১৯৯৬ সালের মৃত্যুর পরে তার বেতন অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা সহ প্রতিষ্ঠানের আনুমানিক ৫ লাখ টাকা মুল্যের শতাধিক মেহগনি ও রেন্ট্রি গাছ কেটে অবৈধভাবে বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। এসববিস্তারিত পড়ুন


কাউখালীর শ্রেষ্ঠ শিক্ষক কামরুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জেলার কাউখালী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ কামরুজ্জামান। কামরুজ্জামান যশোর জেলার সন্তান। তিনি বিএনএফ শাহীন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে যশোরের সরকারি এম.এম কলেজ হতে ২০০৮ সালে বিএসসি অনার্স এবং ২০০৯ সালে এমএসসি (গণিত) বিষয়ে ১ম শ্রেণি অর্জন করেন। ২০১২ সালে তিনি বিএড ১ম শ্রেণিতে পাস করে করেন। ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে এমএড এ প্রথম শ্রেণি অর্জন করেন। তিনি কাউখালী জোলাগাতী মুসলিম আদর্শবিস্তারিত পড়ুন


মোংলায় ইয়াবা ব্যবসায়ী আটক

মোংলা উপজেলার দিগরাজ এলাকার ইয়াবা ব্যবসায়ী তপন ঘোস (৪০)কে পুলিশ আটক করেছে। মোংলা থানা পুলিশের একটি দল রবিবার রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ তপনকে আটক করে। তপন ঘোষ দিগরাজ এলাকার মৃত রঞ্জন ঘোসের ছেলে। জানা গেছে, মোংলা থানার এএসআই আব্দুলাহ, এএসআই আমিনুল ইসলাম, পুলিশ সদস্য নাইমুর খান ও নুর ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩ টার দিকে তপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘর থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া কে.এম. লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

জেলার মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে.এম. লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ১হাজার ৩৪১ জন অভিভাবক ভোটার সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।  সাধারণ অভিভাবক সদস্য পদে সংরক্ষিত মহিলা আসনে মাকসুদা আকতার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ অভিভাবক সদস্য পদে সাবিনা ইয়াসমিন ৯৭৩ ভোট, লোকমান হোসেন খাঁন  ৬৭৮ ভোট, মো. ফজলুল হক মনি ৬৭৬ ভোট ও বাদল চন্দ্র ওঝা ৪৭৩ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।


জ্ঞানের অধিষ্ঠাত্রী সরস্বতী

বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। সনাতন ধর্মাবম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতিক। বিদ্যা, বানী ও সুরের অধিষ্ঠাত্রী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে পঞ্চম তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। শ্রীপঞ্চমী বা বসন্তী পঞ্চমী নামে তিথিটি পরিচিত। এটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে একটি আনন্দঘন দিন হচ্ছে সরস্বতী পূজা। হিন্দু ধর্মানুসারীদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে একটি আনন্দঘন দিন হচ্ছে সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্ম মতে ঈশ্বরের বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা ও জ্ঞানের অধিষ্ঠাত্রীবিস্তারিত পড়ুন


আজ সরস্বতি পূজা

সাজ সাজ রবে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে, পাড়ায়-মহল্লায় আজ সোমবার মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে আনন্দঘণ পরিবেশে উদ্যাপিত হবে বিদ্যার দেবী সরস্বতি পূজা। পঞ্জিকা মতে রবিবার রাত ১/১৯/৫১ সেকেন্ড থেকে আজ বেলা ১/২৮/৫৮ সেকেন্ড পর্যন্ত পঞ্চমী তিথির মধ্যে সর্বত্র অধিক জ্ঞাণ লাভের আশায় হংস বাহক, বীণা ও জ্ঞানের ভান্ডার বেদ হাতে শুক্লাবর্ণা বিদ্যাদায়ীনি দেবী সরস্বতি মায়ের রাতুল চরণে শিক্ষার্থীরা সারাদিন অনাহারে উপোষ থেকে সুদ্ধ পরিস্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে পুষ্প, বেল পল্লবী, দুর্ভা হাতে কড়ো জোড়ে বানুম ঠাকুরের “ওঁ সরস্বাত মহাভাগে বিদ্যে কমল লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহী নমোহস্তুতে, ওঁবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial