মঠবাড়িয়া কে.এম. লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
জেলার মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে.এম. লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ১হাজার ৩৪১ জন অভিভাবক ভোটার সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ অভিভাবক সদস্য পদে সংরক্ষিত মহিলা আসনে মাকসুদা আকতার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ অভিভাবক সদস্য পদে সাবিনা ইয়াসমিন ৯৭৩ ভোট, লোকমান হোসেন খাঁন ৬৭৮ ভোট, মো. ফজলুল হক মনি ৬৭৬ ভোট ও বাদল চন্দ্র ওঝা ৪৭৩ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
Please follow and like us:
« জ্ঞানের অধিষ্ঠাত্রী সরস্বতী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় ইয়াবা ব্যবসায়ী আটক »
