প্রধান সূচি

পিরোজপুরে ফাতেমা শিশু নিকেতনের ১৮ বছরে পদার্পণ

পিরোজপুরে ফাতেমা শিশু নিকেতনের ১৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১টায় হাসপাতাল সড়কের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন সাজে ও রঙিন প্লাকার্ড সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমা আক্তারের নেতৃত্বে শোভাযাত্রায় প্লে-গ্রুপ থেকে তৃতীয় শ্রেণীর পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীসহ অভিভাবক, শিক্ষক-কর্মচারিরা অংশ নেয়। এ সময় রাস্তার দুপাশের উৎসুক জনতা হাত নেড়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial