কচুয়ায় তারুণ্য-৭১ এর ক্যাম্পেইন
“মুক্ত চিন্তা- মুক্ত কাজ, নতুন হোক এ সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় শতভাগ শিশু বিদ্যালয় মুখী করণের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য-৭১ এর উদ্যোগে ক্যাম্পেইন করা হয়। শনিবার সকাল থেকে উপজেলার গীমটাকাঠি, ১নং বারইখালী, ধলনগর, বারো ফকিরের বটতলা, ২নং বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন করা হয়।
এ কর্মসুচি আগামী ১১ জানুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংগঠন থেকে জানানো হয়। এসময়ে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সংগঠনের পক্ষে প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন শাওন। অন্যান্যদের মধ্যে আল-আমীন শেখ, আদনান শাহরিয়ার কাফি, ইমরান, মুন্না খান, মশিউর, দীপ্তসহ মংগঠনটির অপর সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ফুলের চারার ভাসমান হাট »
