প্রধান সূচি

Saturday, January 6th, 2018

 

ভান্ডারিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ ফায়রুল ইসলাম মিঠু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ন আহবায়ক শফীক মন্নান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদবিস্তারিত পড়ুন


কনকনে শীতের কবলে পিরোজপুর

সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আর এর এভাবে পিরোজপুরেও দেখা দিয়েছে কনকনে শীত। সন্ধ্যা হতে না হতেই মানুষজন ঘরে ঢুকে পড়ছে। শহর ও রাস্তাঘাটেও লোকজনের সমাগম কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেই বাইরে থাকছেন না। তবে যারা কাজের প্রয়োজনে সন্ধ্যার পর বাইরে থাকছেন তাদের অনেককেই আবার দেখে যাচ্ছে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে। আজ শনিবার রাতে পিরোজপুর শহরের পাড়েরহাট রোড মোড় (এমপি মোড়) সংলগ্ন এলাকা থেকে এ ছবিটি তুলেছেন পিরোজপুর কন্ঠ’র ফটো সাংবাদিক রঞ্জন মৃধা।


পৃথিবী ধ্বংস এ বছরই !

পৃথিবীতে মানুষের বাসের আগে এবং পরে বহু কারণে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। মানব সভ্যতাও যে একাধিকবার ধ্বংস হয়ে গেছে তা যেমন বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে, তেমনি ইতিহাসের পন্ডিতেরাও গবেষণার মাধ্যমে তা স্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে তথ্য প্রযুক্তির এই সভ্যতাও কি ধ্বংস হয়ে যাবে ? মায়ান ক্যালেন্ডার থেকে শুরু করে নষ্ট্রাদামুসের মতো ভবিষ্যতদ্রষ্টারাও বলে গেছেন একবিংশ শতাব্দীর দিকে মানব সভ্যতা বিপর্যয়ের মুখে পড়বে। মানব জাতির মধ্যে অতিরিক্ত অসহিষ্ণুতা এবং হানাহানি তো আছেই, প্রকৃতি ধ্বংসের হুমকিতে পড়ায় আবারও হয়তো নতুন করে লিখতে হবে মানব ইতিহাস। অবশ্য মায়ান সভ্যতায় মানব জাতির যে ভবিষ্যৎবিস্তারিত পড়ুন


কাউখালীতে ফুলের চারার ভাসমান হাট

কাউখালী উপজেলায় সাপ্তাহিক হাটের দিনে বসছে ফুলের চারার ভাসমান হাট। শহরের সন্ধ্যা নদীর কচুয়াকাঠী মোহনায় নৌকায় বসা এ হাটে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ফুলের চারা বিক্রয় হয়। এখান হতে ফুল শখের ফুল প্রেমী ও পাইকারী ক্রেতারা ফুলের চারা সংগ্রহ করেন। স্বরূপকাঠির আকলম গ্রামের ফুল বিক্রেতা মোঃ হান্নান মিয়া (৩০) জানান, স্বরূপকাঠির প্রত্যন্ত এলাকা হতে এ মৌসুমে ফুল সমেত চারা কিনে উপকূলীয় হাট বাজারে খুচরা বিক্রয় করে আসছেন। কাউখালীর সন্ধ্যা নদীর মোহনায় নৌকায় করে এখন সপ্তাহের দুই দিরে হাট বসায় এখন এখানে নিয়মিত আসেন তিনি। তিনি জানান, প্রতি সপ্তাহের দুই হাটে এবিস্তারিত পড়ুন


কচুয়ায় তারুণ্য-৭১ এর ক্যাম্পেইন

“মুক্ত চিন্তা- মুক্ত কাজ, নতুন হোক এ সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় শতভাগ শিশু বিদ্যালয় মুখী করণের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য-৭১ এর উদ্যোগে ক্যাম্পেইন করা হয়। শনিবার সকাল থেকে উপজেলার গীমটাকাঠি, ১নং বারইখালী, ধলনগর, বারো ফকিরের বটতলা, ২নং বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  এ ক্যাম্পেইন করা হয়। এ কর্মসুচি আগামী ১১ জানুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংগঠন থেকে জানানো হয়। এসময়ে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সংগঠনের পক্ষে প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন শাওন। অন্যান্যদের মধ্যে আল-আমীন শেখ, আদনান শাহরিয়ার কাফি, ইমরান, মুন্না খান, মশিউর, দীপ্তসহ মংগঠনটির অপর সদস্যরা উপস্থিত ছিলেন।


বাগেরহাটে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ

তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বাগেরহাটে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। তীব্র শীতের কারনে বৃদ্ধা ও শিশুসহ প্রায় সব বয়েসী মানুষের মাঝে ঠান্ডাজনিত রোগ বালাই দেখা দিয়েছে। গত তিন দিনে শুধু ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতাল ও শিশু ক্লিনিকসহ জেলা সদরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে প্রায় শতাধিক রোগী। যার মধ্যে রয়েছে প্রায় অর্ধশতাধিক শিশু। এরা সবাই ঠান্ডা জনিত রোগ সর্দি, কাশি, শ^াসকষ্ট ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে চিৎকিসা নিচ্ছেন। সরোজমিনে বাগেরহাট সদর হাসপাতাল, শিশু ক্লিনিকসহ জেলা সদরের বিভিন্ন ক্লিনিক ঘুরে দেখা দেছে এসব চিত্র। এদিকে শিশু বিশেষজ্ঞ চিৎকিসক না থাকায় বাগেরহাটবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ

খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেছেন, ছাত্রলীগ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী একটি সংগঠন। ছাত্রলীগের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতাত্তোর দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকায় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে হাটি হাটি পা করে সংগঠনটি এ বছর পালন করছে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে এমপি নূরুল হক বলেন, অতিতের ন্যায় আগামীতেও জঙ্গী, সন্ত্রাসবাদ ও বিএনপি-জামাতের সকলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জেএসসি’তে সাফল্যের শীর্ষে জমজ দুই বোন হীরা-মুক্তা

পাইকগাছায় আবারও সাফল্যের শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জমজ দুই বোন সাবিহা আরবী হীরা ও সাদিয়া আরবী মুক্তা। হীরা ও মুক্তা প্রতিবারের মত এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। হীরা-মুক্তা উপজেলার পুরাইকাটী গ্রামের স্কুল শিক্ষক শেখ শাহীন উল্লাহ ও মেহেরুন্নেছা মেরীর জমজ দুই কন্যা। দুই বোন প্রাথমিক সমাপনিতেও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে শীর্ষে অবস্থান করেছিল। তারা দুই বোন প্রত্যেক শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে আসছে। হীরা-মুক্তার একমাত্র ভাই মেহেরাব হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজে অধ্যায়নরত রয়েছে। পোশাক পরিচ্ছদ থেকে শুরুবিস্তারিত পড়ুন


বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় গাছে মাটির পাত্র স্থাপন ও উদ্বুদ্ধকরণ সভা

পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাখির বাসার জন্য গাছে মাটিরপাত্র স্থাপন ও পাখি সুরক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ উন্নয়ন সংগঠন বনবিবি’র উদ্যোগে শনিবার সকালে শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে পাখি সুরক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সভায় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জুলী রানী শীল, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলী মুনছুর খান, জিএম শওকত হোসেন, মোঃ মহিদুল্লাহ, তপন কুমার মন্ডল, মোঃ মাসুম বিল্লাহ, শংকর প্রসাদ মুনি, নার্গিস আক্তার, রীতা রায়, কণিকা ঘোষ, বনবিবি’র সদস্য পরিবেশ কর্মী পারভীন আক্তার,বিস্তারিত পড়ুন


মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের ইন্তেকাল

নাজিরপুরের বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে তার রয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুরে মরহুমের জানাজা শেষে নাজিরপুরের হোগলাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial