ভান্ডারিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ ফায়রুল ইসলাম মিঠু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা
হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ন আহবায়ক শফীক মন্নান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ মান্নান উজ্জল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নেয়। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করে। বিকেল ৪ টার মধ্যে সমাবেশস্থল ছাত্রলীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে পূর্ন হয়ে যায়।
সমাবেশে ছাত্রলীগের সাথে একাত্ব হয়ে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেয়। 
