প্রধান সূচি

মঠবাড়িয়ায় গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মিঠাখালী ব্রাক অফিসের সামনে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হল, উপজেলার মিঠাখালী গ্রামের মালেক চৌকিদারের ছেলে রাসেল (২২), খলিলুর রহমানের ছেলে রাসেল হাওলাদার (৩০) এবং কাঠালিয়ার সোনাভিটা গ্রামের আল আমিন (২২)।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial