প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

ইন্দুরকানীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা  সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ তৌহিদ্দিন ভুইয়া, নির্বাচন অফিসার  মোঃ রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি মাষ্টার আব্দুর রাজ্জাক, এম উই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলী নেতা সাইদুর রহমান সাইদ, মাহবুবুল আলম ফকির, মাওলানা শাহআলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial