প্রধান সূচি

স্বরূপকাঠীতে যৌতুক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলায় যৌতুক মামলায় মাসুম আহম্মেদ নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে গতকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। মাসুম আহম্মেদ স্বরূপকাঠি সদর ইউয়িনের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্বরূপকাঠী থানার এএসআই রমিজ উদ্দিন জানান, সাভার থানার একটি যৌতুক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আল আমিন জানান, মাসুম আহম্মেদের স্ত্রী ও তার শশুরের পরিবারের কেহই এ ধরনের মামলা দায়ের করেনি। তবে মাসুম আহম্মেদ উপজেলার আউরিয়া গ্রামের আঃ খালেকের ছেলে আকিজের কাছে টাকা পায়। এজন্য সে মাসুমকে একটি চেক  প্রদান করে। দীর্ঘদিনে ওই চেকের টাকা তুলতে না পেরে মাসুম পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আকিজ সাভারে আত্মগোপন করে রয়েছে। সকলের ধারনা সে কোন না কোন ভাবে একটি যৌতুক মামলা দায়ের করে মাসুমের বিরুদ্ধে ওই ওয়ারেন্ট ইস্যু করিয়েছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial