Monday, December 11th, 2017
পিরোজপুরে নতুন জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী
পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখকে বদলী করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু আহমেদ সিদ্দিকীকে পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অপরদিকে পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখকে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
নাজিরপুরের পাকুরিয়ায় অন্যের জমি দখল করে বিদ্যালয় স্থাপনের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া মৌজায় অন্যের ভোগ দখলীয় জমি দখল করে অবৈধভাবে একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জমির মালিক দাবিদার উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত. ছুটুরাম হালদারের ছেলে মনিন্দ্র নাথ হালদার এ অভিযোগ করেন। এসময় মনিন্দ্র নাথ হালদারের ভাইয়ের ছেলে স্বপন কুমার হালদারসহ অন্য ভাতিজারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মনিন্দ্রনাথ হালদার লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার তিন ভাই মৃত. সুকুমার হালদার, মৃত. গজেন্দ্র নাথ হালদার, মৃত. জ্ঞানেন্দ্রনাথ হালদার ১৯৭৪ সালে গাওখালির খেয়াঘাট সংলগ্ন পাকুরিয়া মৌজায় এসএ রেকর্ডীয় মালিকবিস্তারিত পড়ুন
অভিযোগ : স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান
ভান্ডারিয়ায় বিজয় দিবসে উপজেলা চেয়ারম্যানকে বর্জনের ঘোষণা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান এমন অভিযোগ তুলে ভান্ডারিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ বিজয় দিবসের অনুষ্ঠানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান উপজেলা চেয়ারম্যানকে বিজয় দিবসের কর্মসূচীতে গার্ড অব অনার প্রদান ও স্বাধীনতা মঞ্চে পতাকা উত্তোলন করলে বিজয় দিবসে প্রশাসনের সকল কর্মসূচী বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার ভান্ডারিয়া শহরের রিজার্ভ পুকুর পাড়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় মুক্তিযোদ্ধারা ও উপজেলা আওয়ামী লীগ যৌথভাবে এক সভায় বিজয় দিবসে উপজেলা চেয়ারম্যানকে বর্জনের এ সিদ্ধান্ত নেয়। ওই সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ
পিরোজপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের মৌলিক দক্ষতা অর্জনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে ৫০ দিন ব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী মো. তোফায়েল হোসেন। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণে জেলার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন নারী ও পুরুষকে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্রেসক্লাব সহ-সভাপতি খালিদ আবু, সমাজসেবা বিভাগের প্রোবেশন অফিসার মো. জাকির হোসেন, সাংবাদিক হাসিবুলবিস্তারিত পড়ুন
কৃষিঋণ নীতিমালা বিষয়ে
বাগেরহাটে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়
বাগেরহাটে কৃষিঋণ, এসএমই নীতিমালা, আসল নোটের বৈশিষ্ট, ঋণ শ্রেণীকরণ ও পুনঃতফসিলীকরণ সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি বলেন, দেশের ৮৫ ভাগ মানুষই কৃষক। এই কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে আমাদের সকলের দায়িত্ব হবে কৃষকদের সঠিক সময়ে ঋণ বিতরণ করা। ঋণ বিতরণের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেন কোন কৃষক অভিযোগবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের ৮ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সৈয়দ আফজাল হোসেন ট্রাষ্ট এর ব্যানারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সৈয়দ সোহেল রানা, ইউপি সদস্য পারভীন রহামান, মো. রাজু, সাবেক ইউপি সদস্য মো. বাতেন হাওলাদার, ছাত্র সমাজের ভিটাবাড়ীয়া ইউনিয়ন আহবায়ক মো. মঞ্জু উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আ. রহিম (২৬)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আ. রহিম উপজেলার কুমিরমারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। থানা সূত্রে জানা গেছে, আদালত আ. রহিমকে সিআর ১১৫/১৪ মামলার (নারী নির্যাতন আইনে ৪ ধারা) অভিযোগে দোষী সাব্যাস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়। মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত আ. রহিমকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কচুয়ায় মানববন্ধন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কচুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পল্লী সমাজের উদ্যোগে উপজেলার মালিপাটন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির এফওসিইপি রেখা বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুশীল ঘরামী, ইউপি সদস্য অমল কৃষ্ণ মৃধা, শিক্ষক কিশোর মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লীসমাজের সদস্যরা।
স্বরূপকাঠীতে যৌতুক মামলায় ইউপি সদস্য গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলায় যৌতুক মামলায় মাসুম আহম্মেদ নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে গতকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। মাসুম আহম্মেদ স্বরূপকাঠি সদর ইউয়িনের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। স্বরূপকাঠী থানার এএসআই রমিজ উদ্দিন জানান, সাভার থানার একটি যৌতুক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আল আমিন জানান, মাসুম আহম্মেদের স্ত্রী ও তার শশুরের পরিবারের কেহই এ ধরনের মামলা দায়ের করেনি। তবে মাসুম আহম্মেদ উপজেলার আউরিয়া গ্রামের আঃ খালেকের ছেলে আকিজের কাছে টাকা পায়। এজন্য সেবিস্তারিত পড়ুন
