মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আ. রহিম (২৬)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আ. রহিম উপজেলার কুমিরমারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, আদালত আ. রহিমকে সিআর ১১৫/১৪ মামলার (নারী নির্যাতন আইনে ৪ ধারা) অভিযোগে দোষী সাব্যাস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত আ. রহিমকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কচুয়ায় মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ »
