Thursday, December 7th, 2017
ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলার তিনটি আসন শেখ হাসিনাকে উপহার দেব .... মহিউদ্দিন মহারাজ
পার্বত্য অঞ্চলের মতো অশান্ত পিরোজপুরেও শান্তি প্রতিষ্ঠিত করা হবে …. এ কে এম এ আউয়াল এমপি
পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, শান্তির উগ্রদূত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তির প্রতিক শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন তিনি এখন বিশ্বের নেতা। বিশ্বের নেতাদের মধ্যে শেখ হাসিনার অবস্থান দশম। তিনি বলেন, এরশাদ এবং খালেদা জিয়ার সরকারের শাসনামলে দেশে অশান্তি বিরাজ করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে কোন অশান্তি নেই। তিনি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্র শান্তি বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে জেলাবিস্তারিত পড়ুন
‘ই-পিরোজপুরের ৫ম বর্ষে পদার্পণ
তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ই-পিরোজপুরের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার শহরের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজহপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন, জেলা সুজন সভাপতি সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুদুর রহমান বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী’, সাংবাদিক এ কে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও ‘ই-পিরোজপুরের প্রতিষ্ঠাতা সভাপতিবিস্তারিত পড়ুন
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পিরোজপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০১৮-২০২০) অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে পিরোজপুর ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেন, আপনারা বিগত সকল সময়ের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করেছেন। অদ্যকার সভায় আপনারা পুনরায় আগামী ২০১৮-২০২০ (তিন বছর) মেয়াদী একটি ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিতবিস্তারিত পড়ুন
কাউখালীতে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল-কেউন্দিয়া সড়কের দক্ষিন নাঙ্গলী গান্ডতা খালে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার সকাল ১১টায় কাউখালী সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামে খালের পাড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে অংশ গ্রহন করেন এলাকার সর্বস্থরের কয়েকশত মানুষ। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, কাউখালী ইউসিসিএ লিঃ এর সভাপতি হারুন আর রশীদ খান, উপজেলা যুব সংহতীর (জেপি)সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, বরিশালস্থ কাউখালী ছাত্র কল্যাণ সমিতির যুগ-সাধারণ সম্পাদকসোয়াইব সিদ্দকী, ইউপি সদস্য মবিনুর রহমান মানিক, প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন চলাকালে এলাকাবাসীর দাবীর প্রতি সংহতি প্রকাশ করেনবিস্তারিত পড়ুন
ব্যারিস্টার সারোয়ারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন
পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেনসহ দলীয় ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদুজ্জামান এ চার্জ গঠনের আদেশ দেন। ২০১৩ সালের ২৯ অক্টোবর বিএনপি নেতা ব্যারিস্টার সারোয়ারের নেতৃত্বে হরতাল চলাকালীন পিরোজপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ কর হয়। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান ব্যারিস্টার সারোয়ারসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং বেনামী আরও ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১৫৪/২০১৩)। উক্ত মামলায় বৃহস্পতিবার চার্জ গঠন করা হয়।
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘাটনায় তিন পুলিশ সদস্যসহ আহত ৪
মঠবাড়িয়ার উপজেলার ভগিরথপুর সোবহান মাকেট সংলগ্ন সড়কে বৃহস্পতিবার সকালে টহলরত পুলিশের মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হল, মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক আহমেদ কাজী (৪৮), ভগিরথপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার আবুল কালাম আজাদ (৫০), কনেষ্টেবল শাকিল আহমেদ (৩১) ও মাহেন্দ্র ড্রাইভার মোস্তফা (৩০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহত এএসআই ফারুক আহমেদ কাজী ও হাবিলদার আবুল কালাম আজাদকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ ॥ স্মারকলিপি প্রদান
মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় উপজেলার টিকিকাটা ইউপি সদস্য ইসমাইল খান ও মালয়েশিয়া প্রবাসী মহিবুল্লাহকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মেম্বর এসোসিয়েশনের উদ্যোগে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে শহীদ মিনার চত্ত্বরে উপজেলা মেম্বর এ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, এবিএম ফারুক হাসান, রিয়াজুল আলম ঝনো, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা
মহান বিজয় দিবস পালন উপলক্ষে ইন্দুরকানী উপজেলা কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল শিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ মাহাবুবুল আলম ফকির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লাভলু, লিটন হালদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল হাওলাদার, উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পদক আঃ মজিদ ফকির, উপ-দপ্তর সম্পাদক সাইফুলবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বিদেশী নাগরিকদের কাছ থেকে জব্দকৃত ড্রোন বিভাগীয় বন কার্যালয়ে
সুন্দরবনের আলোরকোল থেকে বিদেশী নাগরিকদের কাজ থেকে জব্দকৃত ড্রোনটি পূর্ব সুন্দরবনের বিভাগীয় কার্যালয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ ড্রোনটি বিভাগীয় কার্যালয়ে আনা হয়। অন্যদিকে, বিদেশী নাগরিকরা সুন্দরবন ছেড়ে তাদের দেশের উদ্দেশ্যে ঢাকায় পৌছেছে বলে জানা গেছে। ট্যুর কোম্পানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বন কর্মকর্তা। এর আগে ২০১৬ সালের ৩১ জানুয়ারী সুন্দরবনের কটকা এলাকা থেকে ফ্রান্সের নাগরিকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছিল বন বিভাগ। সেটিও পূর্ব বন বিভাগের অফিসে সংরক্ষিত রয়েছে । উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ষ্টেশনের আলোরকোল এলাকায় ভ্রমনে গিয়ে অনুমতি ছাড়াবিস্তারিত পড়ুন
ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র্র
মোংলা-রামপালের (বাগেরহাট-৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, চার/সাকো আর কাচা রাস্তা ছাড়া যেখানে কিছুই ছিল না, সেই মোংলা ও রামপালের সব জায়গায় এখন ব্রিজ, কালভার্ট ও পিচ ঢালাই রাস্তাঘাট। চারপাশে গড়ে উঠেছে শিল্প-কলকারখানা। এ সবকিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন, এর বাস্তব উদাহরণ রামপালের ভাগায় সুন্দরবন ডিগ্রি মহিলা কলেজের ৪ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস প্রতিশ্রুতি অনুযায়ী করে দিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি রামপালের গিলাতলা হাই স্কুল, রামপাল কলেজ ও মোংলার মোংলা সরকারী কলেজ এবং টি এ ফারুক স্কুল এন্ড কলেজকে সরকারীকরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন
