প্রধান সূচি

Thursday, December 7th, 2017

 

বাগেরহাটে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনার

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শেষ করা হবে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেছেন আগামী বছরের  ডিসেম্বরের মধ্যে সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে তিনি বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদারসহ পৌরসভার কাউন্সিলরদের হাতে জাতীয় স্মার্ট পরিচয়পত্রবিস্তারিত পড়ুন


চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বন্ধ

বাগেরহাটের চিতলমারীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন টেকনিশায়ান না থাকায় নষ্ট হতে বসেছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। ফলে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যে প্রাইভেট ক্লিনিক-ডায়গনষ্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের এক্স-রে রুমে অত্যাধুনিক মেশিনটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন টেকনিশয়ান না থাকায় মেশিনটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বহিঃর্বিভাগের চিকিৎসকরা এক্স-রে করার জন্য বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন হাসপাতালে টেকনিশয়ানের পদটি শূণ্য থাকায় বাধ্য হয়েই চিকিৎসকরা রোগীদের এক্স-রে করার জন্যবিস্তারিত পড়ুন


চিতলমারীতে নারীর প্রতি সহিংসতা রোধে পথ নাটক ও আলোচনা সভা

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে পথ নাটক, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উত্তরণ সফল প্রকল্পের উদ্যোগে উপজেলার গরীবপুর কিশোরী ক্লাব চত্ত্বরে ও বিকাল ৩ টায় কুরালতলা কিশোরী ক্লাব চত্ত্বরে পথ নাটক, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইন্সট্রাক্টর ছবি রানী সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রীনা হীরা, সহকারি অধ্যাপক সমীর কান্তি ম-ল, ইউপি সদস্য কাশীনাথ বিশ্বাস, দাতা সংস্থা এসএনএ এর প্রোগ্রাম অফিসার নিউট্রিশন ইয়াসমিন আক্তার। অন্যান্যেরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে শেরে বাংলা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের চিতলামরী শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে একপথ সভার আয়োজন করে। পথসভায় কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ মহাসীন রেজা, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জহির শেখ, টুটুল শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় নছিমনের ধাক্কায় দুই পথচারী আহত

পাইকগাছায় নছিমনের ধাক্কায় পথচারী এক মহিলা ও এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে মাদ্রাসা ছাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সরল গ্রামের মৃত হযরত আলী সানার স্ত্রী রিজিয়া বেগম (৪০) ও আলমতলা গ্রামের মোঃ ইসমাইল শেখের মাদ্রাসা পড়–য়া মেয়ে নাজমা খাতুন (১৫) পৌর সদরের ব্যাংক থেকে প্রয়োজনীয় কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী নছিমন তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা অচেতন হয়ে পড়ে। পরে এক ভ্যান চালক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে কৃষকের গরু চুরি

জেলার স্বরূপকাঠী উপজেলার ব্যাসকাঠি গ্রামের কৃষক জামাল হোসেনের ৪টি গরু চুরি হয়েছে। বুধবার গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুইটি গাভী ও দুইটি বলদ গরু নিয়ে যায় । চুরি  হওয়া চারটি গরুর আনুমানিক মুল্য দেড় লক্ষাধিক টাকা। গরু চুরির ঘটনায় পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়া হলেও গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial