প্রধান সূচি

চিতলমারীতে শেরে বাংলা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের চিতলামরী শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে একপথ সভার আয়োজন করে। পথসভায় কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ মহাসীন রেজা, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জহির শেখ, টুটুল শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, দপ্তর সম্পাদক শুভ কর্মকার, ছাত্রলীগ নেতা সর্বজিত গোলদার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial