প্রধান সূচি

কাউখালীতে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী  উপজেলার জয়কুল-কেউন্দিয়া সড়কের দক্ষিন নাঙ্গলী গান্ডতা খালে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাউখালী সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামে খালের পাড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে অংশ গ্রহন করেন এলাকার সর্বস্থরের কয়েকশত মানুষ। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, কাউখালী ইউসিসিএ লিঃ এর সভাপতি হারুন আর রশীদ খান, উপজেলা যুব সংহতীর (জেপি)সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, বরিশালস্থ কাউখালী ছাত্র কল্যাণ সমিতির যুগ-সাধারণ সম্পাদকসোয়াইব সিদ্দকী, ইউপি সদস্য মবিনুর রহমান মানিক, প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

মানববন্ধন চলাকালে এলাকাবাসীর দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial