প্রধান সূচি

বাগেরহাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

বাগেরহাটে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ শের আলী (৫২) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ ভ্রম্যমান আদালত বসিয়ে তাকে দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শেখ আলী নোয়াপাড়া গ্রামের মৃত ইসমাইল হালদারের ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ জানান, ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন না করতে শেখ আলীকে নিষেধ করা সত্বেও সে আইন অমান্য করে বালু উত্তোলন করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial