প্রধান সূচি

পূনরায় সভাপতি পঙ্কোজ ॥ সম্পাদক নূর

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। রবিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬৯ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুটি প্যানেলে আওয়ামী ও জাতীয়তাবাদী মনোনীত ফোরামের ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ১১টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ ১০টি পদেই আওয়ামী মনোনীত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামী প্যানেলের এ্যাডঃ পঙ্কোজ কুমার ধর ৪৭ ভোট পেয়ে পূনরায় সভাপতি নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে এমএম ইদ্রিসুর রহমান মন্টু ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে শেখ তৈয়ব হোসেন নূর পূনরায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে সুকান্ত কুমার রায়, ক্রীড়া ও সমাজকল্যাণ পদে এটিএম নাদিরুজ্জামান নাদির, সাহিত্য ও সাংস্কৃতিক পদে মোহতাসিন বিল্লাহ (জাতীয়তাবাদী মনোনীত), লাইব্রেরী সম্পাদক পদে শিবু প্রসাদ সরকার ও সদস্য পদে যথাক্রমে সঞ্জয় কুমার মন্ডল, পরিমল চন্দ্র সরকার ও সমারেশ চন্দ্র মন্ডল নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা আইনজীবী এ্যাডঃ মোজাফফার হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial