পাইকগাছায় গঙ্গারকোনা শাপলা যুব সংঘের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন
পাইকগাছায় লতার গঙ্গারকোনা শাপলা যুব সংঘের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে শাপলা যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য নাহার আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
সংঘের সভাপতি ও ইউপি সদস্য কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স ম আব্দুল বারি, আলমগীর খলিফা, সেবানন্দ রায়, আজিজুল বিশ্বাস, বিশ্বজিৎ শীল, প্রদীপ মহলদার, সুষমা রানী রায়, কাদম্বিনী মন্ডল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা প্রশান্ত কুমার মন্ডল, আনারুল ইসলাম, শিক্ষক সুধারঞ্জন গাইন, বাবু লাল বিশ্বাস, স্বপন সরকার, দেবব্রত শীল, যাদব মন্ডল, উত্তম রায়, সাগর বিশ্বাস, মৃগাঙ্গ গাইন, অনুপম সরকার, সোহাগ সরকার, শশাঙ্ক মন্ডল ও উত্তম সরকার।
Please follow and like us:
« আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলীর সুস্থ্যতা কামনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান »
