প্রধান সূচি

মঠবাড়িয়ায় হিন্দু সমাজের মানববন্ধন

রংপুরের ঠাকুরবাড়ি হিন্দু পরিবারের ওপর হামলা লুটতরাজ ও বাড়িতে অগ্নিসংযোগ করার প্রতিবাদে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে মানববন্ধন করেছে হিন্দু সমাজ।

শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখা ও যুব সংঘ ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখার সভাপতি সুভাষ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, প্রবীণ শিক্ষক অমল রায়, পুজা উৎযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুব সংঘ ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায়, শিক্ষক সুমন্দ্র হালদার, কাজল দাশ, অঞ্জলী হালদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial