Friday, November 17th, 2017
সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্য মিজানের দাফন সম্পন্ন
জেলার ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান যুবসংহতি নেতা মো. মহিউদ্দিন মিজানের নামাজে জানাযা শুক্রবার বাদ আছর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামরনুজ্জামান তালুকদার, ভান্ডারিয়া পৌর কাউন্সিলর ও সাবেক সদরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে হিন্দু মহাজোটের মানববন্ধন
হিন্দু বাড়িতে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার হিন্দু মহাজোটের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার আহবায়ক রবীন্দ্রনাথ দেবনাথ. মোল্লাহাট উপজেলার সভাপতি ডা. মনোরঞ্জন হালদার, চিতলমারীর জুড়ান মন্ডল, কচুয়ায় অঞ্জন কুমার মৃধা, মোংলার অম্বরিশ হালদারসহ ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও নির্যাতনের রেশ কাটতে না কাটতেই বাগেরহাটের চিতলমারীতে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা অবিলম্বেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় হিন্দু সমাজের মানববন্ধন
রংপুরের ঠাকুরবাড়ি হিন্দু পরিবারের ওপর হামলা লুটতরাজ ও বাড়িতে অগ্নিসংযোগ করার প্রতিবাদে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে মানববন্ধন করেছে হিন্দু সমাজ। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখা ও যুব সংঘ ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখার সভাপতি সুভাষ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, প্রবীণ শিক্ষক অমল রায়, পুজা উৎযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
জেলার ভান্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে একটি ওয়ান সার্টার গানসহ ভিটাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদারকে (৩৫)কে গ্রেফতার করেছে। এসময় পুলিশ বাবুল হাওলাদার নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক বেদার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ভিটাবাড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে একটি স্বয়ংক্রিয় ওয়ান শুটারগানসহ সুমন সরদারকে গ্রেফতার করা হয়। পরে সুমনের স্বীকারোক্তি অনুযায়ি ভাঙ্গারী ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করা হয়। সুমন সরদার পশ্চিম ভিটাবাড়িয়া গ্রামের মৃত হামিদুর রহমান সরদারের ছেলে। সুমন পুলিশের কাছে জানায়, অস্ত্রটি সে ঝালকাঠীর ভাঙ্গারী ব্যবসায়ী বাবুলের কাছ থেকে কিনেছেন। উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
বাহারাইন থেকে পালিয়ে আসা প্রতারক হাফিজ মঠবাড়িয়ায় গ্রেফতার
বাহারাইন থেকে ৩৯ লাখ টাকা চুরি করে পালিয়ে আসা প্রতারক হাফিজ মোল্লা (৩৫)কে অবশেষে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় ছোট মাছুয়া শ্বশুরবাড়ি থেকে হাফিজকে পুলিশ গ্রেফতার করে। হাফিজ উপজেলার পশ্চিম রাজপারা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা যায়, ৯ বছর পূর্বে হাফিজ বাহারাইন মানামা সিটিতে ওয়াদি মারমারা বুটিক নামক ব্যবসা প্রতিষ্ঠানে চাকরী নেয়। চাকরীর এক পর্যায় প্রতিষ্ঠানের বাংলাদেশী মালিক আব্দুল মজিদ ১৩/০৫/২০১৫ইং তারিখ হাফিজকে প্রতিষ্ঠানে রেখে ছুটিতে দেশে আসে। ২১ মাস পর আব্দুল মজিদ গত ৩/৩/২০১৭ ইং তারিখ পুনরায় বাহারাইন প্রতিষ্ঠানে ফিরে যান। পরে হাফিজেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি মঠবাড়িয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ডাক বাংলো-এ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আরিফ-উল-হক। মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, প্রভাষক জুলহাস শাহীন, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, শিবাজী মজুমদার শিবু প্রমুখ। সম্মেলনে মোস্তফা কামাল সভাপতি, নাসির উদ্দিন সাধারন সম্পাদক ও সোহাগ মাতুব্বরকে সাংগঠনিক সম্পাদকসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মঠবাড়িয়ায় সুধী সমাবেশ
মঠবাড়িয়া সুলতান আহমেদ কলেজিয়েট স্কুলের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় চাইনিজ হোটেল রাজমহলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আরিফ-উল-হক। সুলতার আহমেদ কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ নির্মলেন্দু শীল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, শিক্ষক আব্দুল আল মামুন, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কচুয়ায় কিশোরী নিখোঁজ
বাগেরহাটের কচুয়ায় আবারো এক কিশোরী নিখোঁজ হয়েছে। এবার উপজেলার টেংরাখালী গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর শেখের মাদ্রাসা পড়ুয়া কন্যা রোজিনা আক্তার নিখোঁজ হয়েছে। পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে কচুয়া সদরে কুটির শিল্পে কাজ করার কথা বলে রোজিনা বের হয়। এরপরে আর বাড়ীতে না ফেরায়, স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে। তাতে ও সন্ধান না পাওয়ায় শুক্রবার বিকেলে কচুয়া থানা পুলিশকে অবহিত করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ রবিউল কবির বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য আমরা সব ধরনের চেষ্ঠা চালিয়ে যাবো। অপরদিকে ২৫ আগষ্ঠ থেকে ১৬ নবেম্বরের মধ্যে কচুয়ার ৩বিস্তারিত পড়ুন
জমি নিয়ে বিরোধের জের
চিতলমারীতে সৎ ভাইয়ের হামলায় আহত ৫
বাগেরহাটের চিতলমারীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটে তিন ছাত্রী, এক নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে হিজলা ইউনিয়নের প্রত্যান্ত পরানপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। রাতেই প্রতিবেশীরা আহতদের উদ্ধারের পর চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। অপরদিকে, এই হামলার ঘটনা ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসিরা জানিয়েছেন। শুক্রবার দুপুরে স্বাস্থ্যকেন্দ্রে কান্নাজড়িত কন্ঠে আহত তপু মন্ডল (১৮) জানান, ছোট বয়সেই তাদের বাবা নীল রতন মন্ডল মারা যান। তার মা চম্পা মন্ডল (৫০) অনেক কষ্টে রাস্তার কাজ করে তাদের ৩ বোন ও ছোট ভাইকে লেখাপড়াবিস্তারিত পড়ুন
