পিরোজপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইকে কুপিয়ে আহত
পিরোজপুরে সৎ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে শফিকুল মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার খামকাটা (ইয়াসিন খার পুল) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল পৌরসভার খামকাটা এলাকার মৃত হামেজ উদ্দিন মাতুব্বরের ছেলে।
পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল মাতুব্বরের সাথে সৎ ভাই ইকবাল মাতুব্বরের জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে ইকবাল মাতুব্বর ও তার ছেলে পারভেজ মাতুব্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল মাতুব্বরকে বাড়ির সামনের সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে আসেন।
পিরোজপুুর সদর সাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাকিল সরোয়ার জানান, তার দুই পায়ে ও মাথায় কোপের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শফিকুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, এ ঘটনায় ইকবাল মাতুব্বর ও তার ছেলে পারভেজ মাতুব্বরকে আটক করা হয়েছে।
