Tuesday, November 7th, 2017
পিরোজপুরে বিএনপি’র সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
পিরোজপুরে বিএনপি’র ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ সভাপতি আব্দুস সালাম বাতেন, সহ সভাপতি এলিজা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এলিজা জামান, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা প্রমুখ। এছাড়া জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিল। এদিকে সকাল ১০ টায় ছাত্রদল নেতা আশ্রাফুল আলম সজলের নেতৃত্বে একটি মিছিল পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়। পরে পুলিশী ধাওয়ায় মিছিল পন্ড করে দেওয়া হয়।
পিরোজপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইকে কুপিয়ে আহত
পিরোজপুরে সৎ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে শফিকুল মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার খামকাটা (ইয়াসিন খার পুল) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল পৌরসভার খামকাটা এলাকার মৃত হামেজ উদ্দিন মাতুব্বরের ছেলে। পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল মাতুব্বরের সাথে সৎ ভাই ইকবাল মাতুব্বরের জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে ইকবাল মাতুব্বর ও তার ছেলে পারভেজ মাতুব্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল মাতুব্বরকে বাড়ির সামনের সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রাবিস্তারিত পড়ুন
সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে নাজিরপুরে আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় মঙ্গলবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। সভায় সরকারের বিভিন্ন সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, শ্রীরামকাঠী ইউ.জে. কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল। আলোচনা সভায়বিস্তারিত পড়ুন
চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ মিছিল করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়,বিস্তারিত পড়ুন
দুই ছাত্র নেতা আহত
স্বরূপকাঠীতে পুলিশ ও ছাত্রলীগের বাধার মুখে বিপ্লব ও সংহতি দিবস পালন
স্বরূপকাঠী উপজেলায় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জগন্নাথকাঠি দক্ষিনপাড় বন্দরে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক‘শ নেতা-কর্মী সমাবেশ করতে জড়ো হয়। এর পূর্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের আয়োজিত র্যালী ও আলোচনা সভায় যোগ দিতে উপজেলা চত্বর থেকে যুবনেতা মো. মইনুল হাসান এবং স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল জোবায়ের এর নেতৃত্বে একটি মিছিল এসে জড়ো হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের একটি ঝাটিকা মিছিল এসে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। এতে মোঃ আবির খানবিস্তারিত পড়ুন
আজ থেকে এসএসসি’র ফরম পূরণ
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ মঙ্গলবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে । নিয়মিত শিক্ষার্থীরা ১২ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। আগেরবার অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ অক্টোবর সাদা কাগজে প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১ হাজার ৫৫০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করেছে সাব-কমিটি। এ ছাড়া যেকোনো বিভাগের জন্য বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এ বিষয়ে ঢাকা, চট্টগ্রামবিস্তারিত পড়ুন
