প্রধান সূচি

স্বরূপকাঠীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বরূপকাঠীতে শত বাধা বিপত্তি উপেক্ষা করে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এর আগে নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‌্যালী করে। র‌্যালীটি পৌর শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কার্যালয়ের সামনে এসে আলোচনা সসভায় মিলিত হয়। সেখানে সাবেক ছাত্র ও যুবনেতা মো. মইনুল হাসানের সভাপতিত্বে বক্ত্যব্য রাখেন, স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক শাকিল হোসেন রেজবী, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম মোঃ সোহেল রানা, মোঃ শফিকুল ইসলাম, রাশেদ খান মুন্না প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial