তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহামনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের
সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা জহুরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন রানা। উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান আল মামুন, জাকারিয়া হাওলাদার, মাহমুদুল হাসান, আশ্রাফুল আলম সজল, মফিজুল ইসলাম পলাশ।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত এমকে আনোয়ারের মৃত্যুতে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
