Tuesday, October 24th, 2017
পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের চেক বিতরণ
পিরোজপুরে নিবন্ধনকৃত সাধারণ স্বেচ্ছাসেবী ও সেচ্ছাধীন মহিলা সমিতির মাঝে ১০ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, এডভোকেট এম এ মান্নান, সাংবাদিক মাহমুদ হোসেন, প্যানেল মেয়র মিনারা বেগম, অনুদানপ্রাপ্ত মহিলা সমিতির সভাপতি দিলরুবা মিলন।
বইয়ের ফেরিওয়ালা খসরু
বই নেবেন বই, সকাল হলে হাক-ডাক এই বই ফেরিওয়ালার। রোধ বৃষ্টি কোন বাধাই যেন থামছে না এই বই ফেরিওয়ালার বই বিতারণ। মানুষকে বই মুখী করা ও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে তিনি দীর্ঘ ১৫ বছর বই ফেরির কাজটি করে আসছেন। পিরোজপুরের কাউখালী উপজেলার এই জনপদের মানুষের কাছে তিনি বই ফেরিওয়ালা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। উপজেলার ৩নং সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের ষাটোর্ধ্ব খসরু এই কাজটি করছেন একেবারে স্বপ্রণোদিত হয়ে। বিনা মূল্যে বই দিচ্ছেন তিনি বিভিন্ন শ্রেণী ও পেশার মাঝে, বাদ যাচ্ছেনা শিশুরাও। তার বইয়ের ঝুড়িতে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ১০ লাখ টাকা কর আদায়
ভান্ডারিয়ায় স্থানীয় অডিটরিয়ামে কর বিভাগ আয়োজিত সোম ও মঙ্গলবার ২ দিনব্যাপী আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আয়কর মেলা সমাপ্ত। এই দুই দিনে এ উপজেলার ২৬৪ জন কর দাতা আয়কর প্রদান করেছে। যা টাকার হিসেবে প্রায় ১০ লাখ টাকা বলে জানান পিরোজপুর সহকারী কর কমিশনার (সার্কেল-৬) সুব্রত কুমার দে। তিনি আরো জানান, কর প্রদান বিষয়ে ব্যবসায়ী ও জনগণকে উদ্বুদ্ধ করতে উপজেলা পর্যায়ে যে লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে তা সফল হয়েছে।
ইন্দুরকানীতে যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত
ইন্দুরকানীতে ২নং পত্তাশী ইউনিয়ন যুবলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক এইচ এম বজলুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহাবুব আলম ফকির, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক লাভলু প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার হালদার,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
মঠবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে থানা পুলিশের উদ্যোগে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মঠবাড়িয়া সরকারী কলেজ ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। মঠবাড়িয়া থানার সহকারী পুলিশ সুপার আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ আজীম-উল-হক, থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন, প্রভাষক মোহেসুনুল মান্না, তপন কুমার হালদার, জুলহাস শাহীন, সুজিত বড়াল, কলেজ ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মোর্তুজা প্রমুখ। শেষে মঠবাড়িয়া সরকারী কলেজ ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্যের পিতার দাফন সম্পন্ন
ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য মো. শওকত ইকবাল মিটুল মল্লিকের পিতা ও মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সোহরাব হোসেনের বড় ভাই মোয়াজ্জেম হোসেন মল্লিক (৮৫)এর জানাজা নামাজ শেষে তাকে পারিকবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায বাড়ি সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে জাতীয়পার্টি (জেপি)’র কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জেপি’র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন। এদিকে,বিস্তারিত পড়ুন
জেলেদের সমুদ্র যাত্রা
শুটকি মৌসুমে ২ কোটি টাকা রাজস্ব আদায়ে বনবিভাগের লক্ষ্যমাত্রা
বঙ্গোপসাগরের দুবলার চরে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়া মৌসুমকে সামনে রেখে জেলেরা সমুদ্র যাত্রা শুরু করেছে। গত ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ ও সুন্দরবনে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই মঙ্গলবার ভোর থেকে শত শত জেলে ঝড়-জলোচ্ছ্বাস আর দস্যুদের উৎপাতের শংকা মাথায় নিয়ে মংলার পশুর নদীর চিলা মোহনা থেকে একত্রে জাল-নৌকা ও শুটকি তৈরির উপকরণ নিয়ে সাগর পাড়ের দূর্গম চরাঞ্চল ও সমুদ্রের উদ্দেশ্যে রওয়ান হয়। এবারের শুটকি আহরণকে কেন্দ্র করে বনবিভাগ থেকে দুই কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গত বছর এর লক্ষ্য মাত্রা ছিল দেড়বিস্তারিত পড়ুন
বাগেরহাটের চিতলমারীতে টমেটো ক্ষেতে ভাইরাস
বাগেরহাটের চিতলমারী উপজেলার টমেটো গাছ ‘ষ্টোক’ রোগে আক্রান্ত হচ্ছে। ফুল ও ফলে ভাইরাস দেখা দিয়েছে। চিতলমারী বাজারের কোন কীটনাশকই এই রোগ প্রতিরোধে কার্যকরী হচ্ছে না বলে কৃষকেরা অভিযোগ করেছেন। এই ‘ষ্টোক’ রোগ ও ভাইরাস দমন অথবা নিয়ন্ত্রণ করতে না পারলে টমেটো চাষিরা অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়বেন বলে আশংকা করছেন। সোমবার চিতলমারী উপজেলার খড়মখালী, গরীবপুর, দুর্গাপুর, ব্রক্ষগাতী, চরবানিয়ারী, খলিশাখালী ঘুরে দেখা গেছে টমেটো গাছের পাতা ও ফুলগুলো কুঁকড়ে যাচ্ছে। যেদিন পাতা কোঁকড়াচ্ছে তার পরের দিনই মারা যাচ্ছে মূল গাছ। খড়মাখালী গ্রামের বিপুল মন্ডল ও বিপ্লব মন্ডল জানান, এ মৌসুমে নিজেরাবিস্তারিত পড়ুন
চিতলমারীর ব্যতিক্রমী ভাস্করশিল্পী কমলেশ
বাগেরহাটের চিতলমারীর ভাস্করশিল্পী কমলেশ ১৫ বছর বয়স থেকেই প্রতীমা গড়েন। বয়স এখন তার ২৬ বছর। এরই মধ্যে চিতলমারীসহ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। শখের বশে ¯্রফে ভাল লাগা থেকে এ শিল্পে যাত্রা শুরু করে এখন বছরান্তে আয় করেন দুই লক্ষাধিক টাকা। টাকাটা তার কাছে মূখ্য নয়- শিল্পের ছোঁয়ায় যতক্ষণ থাকেন, ততক্ষন তিনি সবচেয়ে সুখি একজন মানুষ। চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের গৌর বিশ্বাসের পুত্র কমলেশ বিশ্বাস শিল্পের নেশার টানে ১৫ বছর বয়সে বেরিয়ে পড়েন ঘর ছেড়ে। ভাস্করশিল্পী কিশোর বিশ্বাসের শিষ্যত্ব গ্রহণ করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গড়েন প্রতিমা। খড়কুটো, বাঁশ-চটা,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব ২১) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস মঙ্গলবার সকালে এই আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শাহাদত হোসেন প্রমুখ। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপাল উপজেলার মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রবিন লীগ পদ্ধতিতেবিস্তারিত পড়ুন
