পিরোজপুরে তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণেরর অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. মহসিন হোসেন তালুকদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাক ষ্টাফ রিপোর্টার মো. মুনিরুজ্জামান নাসিম, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ডেইলী ষ্টার জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান প্রমুখ।
