Monday, October 23rd, 2017
উদ্বুদ্ধকরণের মাধ্যমেই আয়কর নিশ্চিত করতে চায় সরকার … মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, সকল পেশার মানুষেরই নিজ নিজ আয় অনুযায়ী আয়কর দেয়া উচিৎ। আয়কর দিয়ে রাষ্ট্রকে সহায়তা করা উচিৎ সকলের। কেননা আয়করের মাধ্যমেই দেশের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা বেতন পান, রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেন। তাই আয়কর প্রদানের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন করা গেলে রাষ্ট্র সেই অর্থ দিয়ে সারাদেশের উন্নয়ন কার্যক্রম করতে পারবে। তিনি আজ সোমবার দুপুরে জেলার ভান্ডারিয়ায় আয়কর বিভাগ আয়োজিত দুই দিন ব্যাপী আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্বকরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
চরম ভোগান্তিতে এলাকাবাসী, মৎস ব্যবসায়ী
পাড়েরহাট মৎস্য বন্দরের সংযোগ সেতুটি নির্মানের উদ্যোগ নেই
পিরোজপুর ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দর ও বাদুরা মৎস বন্দরের একমাত্র সংযোগ সেতুটি নির্মান না হওয়ার কারণে চরম ভোগান্তিতে রয়েছে দুই উপজেলার লক্ষাধিক জনগণ। অন্যদিকে পাড়েরহাট বন্দর ব্যবসায়ী ও মৎস আড়ৎ ব্যবসায় দেখা চরম মন্দাভাব। ট্রলারের ধাক্কায় ভেঙ্গে যাওয়ার ১ বছর অতিবাহিত হলেও গুরুত্বপূর্ন এ সেতুটি মেরামত বা পুনঃনির্মানের কোন কার্যকরী উদ্যোগ নেই। এদিকে, ভেঙ্গে যাওয়া আয়রন সেতুর পিলারসহ বিভিন্ন মালামাল খালে পড়ে থাকার কারনে পন্য বোঝাইকৃত ট্রলার, নৌকা ও কার্গো চলাচল করতে পারছে না। সেতুটি মেরামত বা নতুন করে নির্মান না করায় পাড়েহাট বন্দর ও মৎস আড়তের সাথে যোগাযোগবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণেরর অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. মহসিন হোসেন তালুকদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাক ষ্টাফ রিপোর্টার মো. মুনিরুজ্জামান নাসিম, ডেইলীবিস্তারিত পড়ুন
মাদক ব্যবসায়ী’র ৭ বছর কারাদন্ড
পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম সোমবার এ কারাদন্ডের আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের র্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ২০১৬ সালের ২৩ জানুয়ারী ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের মৃত জয়নাল খানের ছেলে কামাল খান(২৯)কে ৯৯ পিচ ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে ঐ দিনই ভান্ডারিয়া থানায় মামলাটি দায়ের করা হয় এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারী পুলিশ আদালতে অভিযোগপত্রবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানীতে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এসআই আঃ রহিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে পিরোজপুরের নামাজপুর গ্রামের মোঃ রাকিব হোসেনের ছেলে নুরুজ্জামান (১৭) ও একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাজিব সেখ (২৫)কে গাঁজা বিক্রির সময় ১৫ গ্রাম গাঁজা গ্রেফতার করে। আটককৃতদের সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলা আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
কাউখালীতে পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীর পলায়ন
জেলার কাউখালীতে মাদক কেনাবেচার অভিযোগে আটক মনোজ সেন (২০) নামের এক আসামী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উজিয়ালখান এলাকায় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুর পযর্ন্ত মনোজের সন্ধান পায়নি পুলিশ। মনোজ উপজেলার গান্ডতা গ্রামের মানিক সেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় পুলিশ উজিয়ালখান এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় মনোজ এক পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যা থেকে পুলিশ উজিয়ালখান, কচুয়াকাঠি, আসপর্দ্দি ও গান্ডতা গ্রামে মনোজ সেনকে ধরার জন্য সাড়াশি অভিযান চালায়। সিনিয়রবিস্তারিত পড়ুন
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের” লক্ষে সোমবার সকালে উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভিশন-২০২১, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং ইত্যাদি বিষয়ের উপর সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. মহসীন হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ফাতিমা দোলন, সমাজকর্মী হাসিনা বেগম প্রমুখ। সমাবেশবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে গ্রাহকদের মানববন্ধন
জেলার মঠবাড়িয়ায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী অর্থলগ্নী প্রতিষ্ঠান স্থানীয় কয়েক হাজার গ্রাহকের জমাকৃত অর্থ আত্মসাৎ করেছে। এ টাকা ফেরৎ পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার সকালে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী প্রতারিত নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার তিন সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। সচেতন নাগরিক সংগঠনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও অধ্যক্ষ আজীম-উল-হক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, এনজিও কর্মকর্তাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কের গুজব নিরসনে প্রশাসনের জরুরী সভা
জেলার মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কের গুজবে কান না দেয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, অধ্যক্ষ আজীম-উল-হক, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, এমাদুল হক খান, এডভোকেট মজিবুর রহমান মুন্সী, আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি আনসার উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক খলিলুর রহমান আকন, পৌরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু
মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে বাদল কিত্তুর্নীয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৬ সন্তানের জনক বাদল কিত্তুর্নীয়া উত্তর মঠবাড়িয়া গ্রামের মৃত সুদন্ন কিত্তুর্নীয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাদল নিজ বাগানের সুপারি পারার জন্য গাছে উঠলে গাছ ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাদলকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক খান জানান, হতদরিদ্র বাদলকে রবিবার রাতে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মারা যায়।
