প্রধান সূচি

কাউখালীতে পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীর পলায়ন

জেলার কাউখালীতে মাদক কেনাবেচার অভিযোগে আটক মনোজ সেন (২০) নামের এক আসামী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উজিয়ালখান এলাকায় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুর পযর্ন্ত মনোজের সন্ধান পায়নি পুলিশ। মনোজ উপজেলার গান্ডতা গ্রামের মানিক সেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় পুলিশ উজিয়ালখান এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় মনোজ এক পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যা থেকে পুলিশ উজিয়ালখান, কচুয়াকাঠি, আসপর্দ্দি ও গান্ডতা গ্রামে মনোজ সেনকে ধরার জন্য সাড়াশি অভিযান চালায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠী সার্কেল) কাজী শাহনেওয়াজ বলেন, মনোজ সেন একজন মাদক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটকের চেষ্টা করে। এ সময় তিনি পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যান। মনোজকে গ্রেফতারে অভিযান চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial