প্রধান সূচি

Monday, October 23rd, 2017

 

সাংবাদিক জিসানের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিকদের মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদের রামু (কক্সবাজার) প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের ব্যানারে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দৈনিক প্রতিদিনের সংবাদের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মামুন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শওকাত আলী বাবু, যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, অলিপ ঘটক, মোঃ সামছুর রহমান, এসএম রাজ,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় পার্টির দোয়া অনুষ্ঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাপা নেতা শামছুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ, গাজী রবিউল ইসলাম, শেখ আব্দুল আজিজ, আশিক মাহমুদ, সোহরাব গোলদার, আবুল কাশেম, শেখ মাসুদুর রহমান, আব্দুর রহিম, ছাত্রনেতা তন্ময় রায়, ডাবলু হোসেন, খায়রুল ইসলাম। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওঃ ইব্রাহীম খলিল ও হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর।


পাইকগাছা সিনিয়র-জুনিয়র ক্লাবের ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন

পাইকগাছার সিনিয়র জুনিয়র ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সোমবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন, ইব্রাহীম শেখ, এস রোহতাব উদ্দীন ও নুরুজ্জামান টিটুকে উপদেষ্টা করে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক গাজী ফয়সাল রাসেদ সনি, সহ-সভাপতি এমএম আজিজুল হাকিম, বেলাল হোসেন, কবির উদ্দীন সরদার, টুটুল, আছাফুর রহমান তুহিন, মিজানুর রহমান, রমজান হোসেন, মালেক আহম্মেদ, আবু হানিফ, হালিম সানা, মনজেল হুসাইন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial