প্রধান সূচি

পাইকগাছায় উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রষ্ট্রাকচার প্রকল্পের আওতায় উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, এসএম এনামুল হক, কওছার আলী জোয়াদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। পরামর্শক ছিলেন, সিসিআরআইপি ঢাকার কনসালট্যান্ট (ট্রেনিং) মোঃ আশরাফুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন, স্থানীয় সরকার বিভাগ খুলনার সিসিআরআইপি’র ফিল্ড মনিটরিং অফিসার মোঃ মঞ্জুরুল হক।

বক্তব্য রাখেন, জিএমএম আজাহারুল ইসলাম, ইউপি সদস্য বিএম আরেফিন আলী, কল্যাণী মন্ডল, নাছিমা বেগম, উপজেলা প্রকৌশল অফিসের হিসাব রক্ষক রতন কুমার দাশ ও ব্যবসায়ী মোহাম্মদ আলী গাজী। প্রশিক্ষণে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি-সম্পাদক, সদস্য, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এমএমসি সদস্য সচিব ও ব্যবসায়ী বৃন্দ অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial