প্রধান সূচি

স্বরূপকাঠীতে জেলের অর্থদন্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের অভিযোগে মো. গিয়াস উদ্দিন হাওলাদার (২৫) নামের এক জেলেকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ওই জেলেকে দুই হাজার জরিমানা করেন।

বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ সন্ধ্যা নদীর ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই জেলেকে আটক করে । এসময়  প্রায় ৫’শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়ে ফেলা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial