পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরে ৭’শ গ্রাম গাঁজাসহ শিলু সাহা (৬১) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিলু সাহা পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার নগেন্দ্রনাথ সাহার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের কনস্টেবল মোঃ মনজুরুল বাশার জানান, গোপন সংবাদের শনিবার রাতে ভিত্তিতে পৌরসভার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে শিলু সাহাকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ জানান, গ্রেফতার শিলুকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
