Sunday, October 8th, 2017
পিরোজপুরে ৩৭ বোতল ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক
পিরোজপুরে ৩৭ বোতল ফেন্সিডিলসহ সাদিয়া আফরোজ দোলা (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়। সাদিয়া শহরতলীর মাছিমপুর এলাকার সাঁজাপ্রাপ্ত ফেনসিডিল ব্যবসায়ী জাহাঙ্গীর সেখের মেয়ে এবং আবীর শেখ প্রিন্সের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের কনস্টেবল মোঃ মনজুরুল বাশার জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের ভাড়াটে ঘর তল্লাশী চালিয়ে ৩৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে আটক সাদিয়ার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলাবিস্তারিত পড়ুন
হত্যা ঘটনার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
মঠবাড়িয়ার ওসি আহত ॥ মামলা দায়ের ॥ গ্রেফতার -১২
জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী লঞ্চঘাটে শনিবার সন্ধ্যায় শ্রমীকলীগ অফিস ও দোকান ভাংচুর চলাকালে হাবিব হত্যা মামলার আসামী পক্ষের সহযোগীদের হামলায় মঠবাড়িয়া থানার ওসি আহত ও সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আহত থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম রবিবার দুপুরে বাদী হয়ে ৩৮জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেছেন। হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার রাতভর ও রবিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে তুষখালী লঞ্চঘাট ও বাজারে অতিরিক্তবিস্তারিত পড়ুন
বিলীন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান-বসতঘর
চিতলমারীতে নদী ভাঙন
বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদীর ভাঙ্গন দিনদিন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েক দিনে আবারও নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। এতে প্রতিনিয়ত বিলিন হচ্ছে দোকানপাট, বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। এতে উপজেলার মধুমতি নদী সংলগ্ন শৈলদাহ গ্রামসহ আশপাশের অসংখ্য বসতবাড়ি, দোকানপাটসহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবিলম্বে নদী ভাঙ্গন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসি। নদী ভাঙনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন এবং ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তারা।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মঠবাড়িয়ায় রোববার মরিয়ম আক্তার (৪) নামের এক শিশুর পানিতে ডুবে মির্মান্তিক মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার গিলাবাদ গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক শাহিন মিয়ার মেয়ে। জানাগেছে, মরিয়ম রোববার সকালে বাড়ির উঠানে প্রাতবেশি এক শিশুর সাথে খেলা করছিল। কোন এক সময় সে পাশের পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুজির পর বিকেলে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরে ৭’শ গ্রাম গাঁজাসহ শিলু সাহা (৬১) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিলু সাহা পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার নগেন্দ্রনাথ সাহার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের কনস্টেবল মোঃ মনজুরুল বাশার জানান, গোপন সংবাদের শনিবার রাতে ভিত্তিতে পৌরসভার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে শিলু সাহাকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ‘বরিশাল মর্নিং’ এর যাত্রা শুরু
মঠবাড়িয়া প্রতিনিধি : অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল মর্নিং’ শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করেছে। মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে পোর্টালটির শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক। বরিশাল মর্নিং এর প্রধান সম্পাদক আরিফুর রহমান সিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, শিক্ষক মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশীদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দীন আল আজাদ, প্রভাষক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বরিশাল মর্নিং এর নির্বাহী সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ।
