নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্প উদ্বোধন
রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা মহিলা পরিষদ ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিক এর সহযোগিতায় স্থানীয় প্রাক্তন বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। এসময় আরো বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র মিনারা বেগম, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, জেলা আইন জীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসানুল কবির বাদল, সুপ্র’র জেলা সভাপতি গৌতম রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সুজন জেলা সম্পাদক শাহ আলম শেখ, উদীচীর জেলা সম্পাদক খালিদ আবু, রিকের এরিয়া ম্যানেজান মোঃ আলাউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সামাজিক অঙ্গণে সম্ভাবনাময় নেতৃত্ব বিকাশে এই প্রকল্প পিরোজপুরে ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃত্ব বিকাশে দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই।
এসময় প্রকল্প পরিচালক মইনুল আহসান মুন্না বলেন, ৭০ দিন ব্যাপী এই প্রকল্পে বিভিন্ন পর্যায়ে বাছাইকৃত ১০জন অগ্রবর্তি নারী ও ৭জন পুরুষ অংশ নিচ্ছেন। বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে এদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন করা হবে।
