প্রধান সূচি

Friday, October 6th, 2017

 

নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্প উদ্বোধন

রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা মহিলা পরিষদ ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিক এর সহযোগিতায় স্থানীয় প্রাক্তন বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। এসময় আরো বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র মিনারা বেগম, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, জেলা আইন জীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসানুল কবির বাদল, সুপ্র’র জেলা সভাপতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শুরু হলো চলচ্চিত্র উৎসব ২০১৭

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে পিরোজপুরে শুরু হলো ১৬দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব-২০১৭। শুক্রবার সন্ধ্যায় একাডেমী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন। এসময় তিনি বলেন, চলচিত্র মুক্তিযুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেছে। এটি সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। এই চলচিত্রের মাধ্যমে আমাদের সমাজের ব্যাপক পরিবর্তন ঘটানো সম্ভব। যে যার অবস্থান থেকে যদি সমাজকে ভালো দিকে টিকিয়ে রাখতে পারে, তবে প্রত্যেকটি সেক্টর থেকে দেশকে রক্ষা করা সম্ভব। জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা উদিচী শিল্পগোষ্ঠীর সভাপতিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় কৃষকলীগ নেতা গুরুত্বর জখম

বাগেরহাটের কচুয়া উপজেলার বারইখালী গ্রামে সন্ত্রাসীদের হামলায় জেলা কৃষকলীগ নেতা (অব:) সেনা সদস্য কামাল শেখ গুরুত্বর আহত হয়েছেন। এ ব্যাপারে সন্ত্রাসীদের মুল হোতা জাকির হালদার ওরপে রড জাকিরসহ ৭ জনের নামে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের রুস্তম শেখ এর পুত্র কৃষকলীগ নেতা (অব:) সেনা সদস্য কামাল শেখকে গত ২৬ শে সেপ্টেম্বর বারইখালী থেকে কচুয়া বাজার যাবার পথে বারইখালী চৌরারাস্তার মোড়ে কুদ্দুস মোল্লার দোকানের সামনে পৌছানো মাত্র পূর্বে থেকে ওৎ পেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী জাকিরের নেতৃত্বে শহরবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় কৃষক-কৃষাণীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

ভাণ্ডারিয়ায় প্রান্তীক কৃষক-কৃষাণীর মাঝে বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশের উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়ন কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচি (আইসিবিএ – এআর) এর জলবায়ু সহিষণু কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের মোট ১২০জন প্রান্তীক কৃষক-কৃষাণীর মাঝে জন প্রতি ২টি ভিয়েতনামের নারকেল চারা, ৮টি থাই পেয়ারা, ২টি বাওকুল চারা বিতরণ ছাড়াও এগুলি পরিপর্যা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিটনাশক, সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ ছাড়াও কৃষি অধিদপ্তরেরবিস্তারিত পড়ুন


মা ইলিশ রক্ষায়

ইন্দুরকানীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক

ইন্দুরকানীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুল্লাহ শেখ এর নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার বাদা জাল আটক করে। পরে আটককৃত জাল মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন এর উপস্থিতিতে ইর্ন্দুকানী লঞ্চঘাট এলাকায়  প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।


ডাক্তার সংকটে স্বরূপকাঠির ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

২০ জনের বিপরীতে কর্মস্থলে আছে মাত্র পাঁচজন

ডাক্তার সংকটে স্বরূপকাঠি উপজেলার প্রধান স্বাস্থ্য কমপ্লেক্স। ২১ ডাক্তারের পরিবর্তে কর্মস্থলে আছে প. প. কর্মকর্তা ডাক্তার মোঃ তানভীর আহম্মেদসহ পাঁচজন ডাক্তার। ওই পাঁচজনের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অফিসিয়ালি নানা কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকায় রোগীরা হুমড়ি খেয়ে পড়ছে কর্মস্থলে থাকা ডাক্তার ফিরোজ কিবরিয়া ও ডাক্তার মোঃ আসাদুজ্জামানের কাছে। প্রতিদিন এলাকাসহ দূরদূরান্ত থেকে সহস্রাধীক রোগীরা এসে ওই দু‘ডাক্তারের রুমে ভীড় জমাচ্ছে। এতে তারা দু‘জনে যেন অনেকটা নাওয়া খাওয়া ভুলে হাসপাতালের আউটডোরে নিরলসভাবে গড়ে প্রায় ১৫০-২০০ রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। অব্যাহত এ রোগীদের বিশেষভাবে চাপ সামলাতে হচ্ছে ওই দুই ডাক্তারের। পাশ্ববর্তী কাউখালি, নাজিরপুর,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ

  মঠবাড়িয়ায় থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার রাতে উপজেলার আন্ধার মানিক গ্রামের ওঝা বাড়িতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ’লীগ সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, থানার এসআই ওসমান গনি, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, সরকারী কলেজের সাবেক ভিপি চন্দ্র শেখর লিটু প্রমুখ।


মঠবাড়িয়ায় গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদেও কাছ থেকে ২৭০ গ্রাম গাজা উদ্ধা করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সবুজনগর গ্রামের নুর সাঈদ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৬), শহরের কলেজপাড়া এলাকার আয়নাল হক জমাদ্দারের ছেলে রাজু জমাদ্দার (২০), খায়ের ঘোটিচোরা গ্রামের জাহাঙ্গীর রাড়ির ছেলে জসিম রাড়ী (৩২) ও চালিতাবুনিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে হাবিবুল্লাহ হাওলাদার (২৫), সেনের টিকিকাটা গ্রামের হারুন হাওলাদারের ছেলে সজল হাওলাদার (১৯)। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্যবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রবীন শিক্ষক মনীন্দ্রনাথ মিত্র’র স্মরনে সভা

মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের সাবেক সহকারী প্রধান শিক্ষক স্বর্গীয় মনীন্দ্রনাথ মিত্রের স্মরণে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ শিক্ষক বাসুদেব হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি সুবল চন্দ্র সাহা, এ্যাড. দিলীপ পাইক, সিনিয়র শিক্ষক অমল চন্দ্র হালদার, উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের আহবায়ক সুভাষ মজুমদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, পুজা উৎযাপন কমিটির সভাপতি রতন কর্মকার, আ’লীগ নেতা পুলিন বিহারী সাওজাল, প্রকৌশলী অরবিন্দু মিত্র ও স্বেচ্ছসেবক নেতা গোপাল রায় প্রমুখ। স্মরণ সভা শেষে দুপুরে অন্য দান করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial