বাগেরহাটে গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা
বাগেরহাটে কচুয়া উপজেলায় টেংরাখালী গ্রামে গলায় রশি দিয়ে রাশিদা বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টেংরাখালী এলাকায় নিজ ঘরের সে আত্মহত্যা করে। গৃহবধু রাশিদা টেংরাখালী গ্রামের ওবায়দুল মীরের স্ত্রী।
এলাকাবাসি ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করে রাশিদা। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে প্রাথমিক ভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। গত ৪ বছর আগে ভাষা গ্রামের রাশিদা বেগম এর সাথে টেংরাখালী গ্রামের ইউনুস মীরে ছেলে ওবায়দুল মীরের বিবাহ হয়।
Please follow and like us:
« সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা চিংড়ি শরণখোলা থেকে উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে জরিমানা »
