প্রধান সূচি

Tuesday, October 3rd, 2017

 

ফেরি করে সালসা বিক্রি করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম

ব্যাংক থেকে সকল মুক্তিযোদ্ধারা ভাতার টাকা তুলে নেন মুই নিতে পারলাম না, কতদিন মুই আর পথে পথে সালসা বেছমু, কথাগুলো ক্ষোভের সাথে বললেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এখনও স্বীকৃতি না পাওয়া বীর মুক্তিযোদ্ধার আবুল হাসেম। মহান মুক্তিযুদ্ধে সাবসেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ জিয়াউদ্দিনের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলেন আবুল হাসেম। নানা প্রতিকুলতার মধ্যে নিজের নাম মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভূক্ত করাতে পারেননি তিনি, ফলে করতে হচ্ছে দুর্বিসহ জীবন যাপন। বেঁচে থাকার তাগিদে অন্যের কাছে হাত না পেতে গ্রামের বাগানের বনজি লতা পাতা দিয়ে নিজের হাতে তৈরি করেন সালসা। আরবিস্তারিত পড়ুন


স্থানীয় কৃষি সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নিয়ে পিরোজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমীক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদিন ভূইয়া, কৃষি কর্মকর্তা জগৎ প্রিয় দাশ বিশু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদ আবু প্রমুখ। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারনে স্থানীয়বিস্তারিত পড়ুন


পবিত্র কোরআনকে নিয়ে কুঁক্তি 

ইন্দুরকানীতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এক প্রধান শিক্ষক

ইন্দুরকানীতে পবিত্র কোরআন শরীফকে নিয়ে কটুক্তি করায় জনরোষানলে পড়ে প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চাইলেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের বাসিন্দা ০৭নং দক্ষিন ইন্দুরকানী নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস চন্দ্র মন্ডল দক্ষিন ইন্দুরকানী মিলবাড়ী নামক স্থানে দোকানের সামনে বসে মুসলমানদের পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি করে। এসময় উপস্থিত যুবক মোঃ জাকির হোসেনসহ কয়েকজন মুসলমান তীব্র প্রতিবাদ করে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে ও অভিযুক্তের বিচার দাবি করলে মঙ্গলবার বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলিম সম্প্রদায়ের লোকজন বসেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার মধ্য তুষখালী গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে ৫ সন্তানের জনক আব্দুর রহমান খান (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। আব্দুর রহমান খান ওই গ্রামের মৃত আ. করিম খানের ছেলে। ওই বৃদ্ধের মেয়ে হাওয়া বেগম মঠবাড়িয়া থানায় তার আপন চাচা হাফেজ খানের বিরুদ্ধে ১৫দিন আগে আট কাঠা জমি লিখে নেয়ায় তার বাবার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করলে পুলিশ তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, দু’বার পাইলস্ অপারেশনের পর গত এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃদ্ধ সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রবীণদের মাঝে ঋণ বিতরন

মঠবাড়িয়ায় অতিদরিদ্র প্রবীণদের আত্মকর্মসংস্থান ও সামাজিক মর্যাদার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ৩৪ জন প্রবীণের মাঝে সল্প সুদে সাত লাখ টাকা ঋণ বিতরণ করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানীসাফা রিক অফিসে প্রবীণদের মাঝে এ ঋণের অর্থ বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর জোনাল ম্যানেজার স্বপন কুমার অধিকারী, এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম প্রমুখ।


মঠবাড়িয়ায় অভিযানে ৪ লাখ টাকার জাল ভষ্মিভুত

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার অবরোধ চলাকালে সোমবার ও মঙ্গলবার দিনভর মৎস্য অধিদপ্তর ও পুলিশ বলেশ্বর নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। নদীর স্থানীয় জলাঘাট, কচুবাড়িয়া, খেতাচিড়া, সাংরাইল, মাঝেরচর, বড়মাছুয়া, ছোটমাছুয়া ও কাটাখালীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল, ৪ হাজার মিটার ইলিশ জাল ও দুটি বেহেন্দীজাল আটক করে। আটককৃত জালের মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়। ওই জাল স্থানীয় তুষখালী লঞ্চঘাটের চরে আগুন দিয়ে ভষ্মিভুত করে দেয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোশারেফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে উচ্চ মাধ্যমিক ছাত্রীদের আত্মকর্মসংস্থান মুলক সনদ বিতরণ

স্বরূপকাঠিতে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও এ টু আই প্রোগ্রামের যৌথ উদ্যোগে এবং স্কীলস ডেভেলপমেন্ট থ্রু স্টাইপেন্ড প্রোগ্রামের আওতায় উপবৃত্তি প্রাপ্ত ছাত্রীদের মধ্যে আত্মকর্মসংস্থান মুলক প্রশিক্ষন সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন যুগ্ন সচিব ও প্রকল্প পরিচারক শ্যামা প্রসাদ বেপারী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পকল্প্র পরিচালক মোঃ জহুরুল ইসলাম, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন, সহকারী পকল্প্র পরিচালক মোঃ শাহাদত হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলামবিস্তারিত পড়ুন


বাগেরহাটে দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে জরিমানা

বাগেরহাটে দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ের ৬ দোকানী ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকা ও ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নীহার রঞ্জন হালদার, হেলথ সহকারী জাহাঙ্গীর হোসেন সবুজ, ক্যাবের সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ ও সদর থানার এএসআই সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে এদিন সকালে সদরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বাগেরহাটে কচুয়া উপজেলায় টেংরাখালী গ্রামে গলায় রশি দিয়ে রাশিদা বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টেংরাখালী এলাকায় নিজ ঘরের সে আত্মহত্যা করে। গৃহবধু রাশিদা টেংরাখালী গ্রামের ওবায়দুল মীরের স্ত্রী। এলাকাবাসি ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করে রাশিদা। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে প্রাথমিক ভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। গত ৪ বছর আগে ভাষা গ্রামের রাশিদা বেগম এর সাথে টেংরাখালী গ্রামের ইউনুস মীরে ছেলে ওবায়দুল মীরের বিবাহ হয়।


সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা চিংড়ি শরণখোলা থেকে উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে অভিযান চালিয়ে বিষ দিয়ে শিকার করা ১শ ৫০ কেজি চিংড়ি উদ্ধার করেছে বনরক্ষীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের স্টেশন কর্মকর্তা মোঃ ওমর ফারুকের নেতৃত্বে একদল বনরক্ষী এ অভিযান চালায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বনবিভাগ সূত্রে জানাযায়, সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে শিকার করা চিংড়ি মাছ শরণখোলা বাজারে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের স্টেশন কর্মকর্তা মোঃ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় শরণখোলা বাজারের মাছ ব্যবসায়ী মোঃ ছালাম মোল্লার মৎস্য আড়তের তালা ভেঙ্গে বিষবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial