বাগেরহাটের চিতলমারীতে গার্মেন্টস কর্মচারীকে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের শেরেবাংলা নিউ মার্কেটের একটি গার্মেন্টস দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে রক্তাত্ত জখমের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার বিকেল ৪টায় চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যাবস্থাপনা কমিটি প্রায় দুই ঘন্টা সকল দোকানপাট বন্ধ রাখে। এ সময় ব্যবসায়ীরা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা পুলিশ প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়। এ ঘটনার জের ধরে পুরোবাজারে থমথমে অবস্থা বিরাজ করছিল।
মানববন্ধন শেষে চিতলমারী কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্বরে এক জরুরী আলোচনা সভায় বাজার ব্যবসায়ী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান,সদর ইউপি সদস্য ইব্রাহিম মুন্সী, সবুজসংঘ ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দলাল দত্ত, খান মুনছুর আলী, মোঃ রেজাউল মাঝী, এমাদুল বিশ্বাস সহ অনেকে।
বক্তাগন ঘটনার সাথে জড়িত ওইসকল সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে স্থানীয় থানা পুলিশ প্রশাসনকে একটি স্মারক লিপি প্রদান করেছে। স্মারক লিপিতে গ্রেফতারে ব্যার্থ হলে অনিদৃষ্ট কালের জন্য দোকানপাট বন্ধের আল্টিমেটাম ঘোষনা করাহয়।
শনিবার দুপুরে চিতলমারী শেরেবাংলা নিউ মার্কেটের রুবেল ফ্যাশনের কর্মচারী শাকিল মুন্সীকে (১৭) দোকানের ভিতরে পুর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী বেধড়ক মারপিট করে রক্তাত্ত জখম করে। শাকিল বর্তমান চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে আড়–য়াবর্নী গ্রামের আকরাম মুন্সীর ছেলে।
চিতলমারী থানার পুলিশ পরিদর্শক অনুকুল সরকার জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।
