প্রধান সূচি

কয়রায় এমপি নূরুল হককে গণসংবর্ধনা

কয়রার মহেশ্বরীপুর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোৎ নূরুল হককে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গনসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এমপি নূরুল হককে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন।

ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগে সাবেক সহ-সভাপতি ও বাগালী ইউপি চেয়ারম্যান আব্দস সাত্তার পাড়, এমপি পুত্র ও আ’লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আজিজুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অবলিষ মন্ডল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা আঃ সাত্তার সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম।

বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রবিন, ছাত্রলীগ নেতা সোহেল রানা সৌরভ, আঃ সালাম, তরিকুল ইসলাম তরিক ও জয়নাল আবেদিন বাবু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial