প্রধান সূচি

পাইকগাছায় সাবেক সংসদ সদস্যের পূজা মন্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহরাব আলী সানা গত শুক্রবার দিনভর পাইকগাছা পৌরসভাসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু, জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, প্রভাষক মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মারুফ বিল্ল¬াহ, প্রিন্স, শেখ সোহাগ, শিমুল গাজী, গাজী মিজানুর রহমান, জিনারুল, পার্থ, শাহিনুর, হরিদাশ শুভংকর রায়।

অপরদিকে গত ৪ দিন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেচেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আহবায়ক গাজী মোহাম্মদ আলী। এসময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, বাসুদেব মন্ডল, সুপদ রায়, রণধীর মন্ডল, দ্বীপ্তি চক্রবর্তী, প্রভাষক মশিয়ার রহমান, রাম টিকাদার, ছাত্রনেতা বাধন হাসান, পার্থ মন্ডল, সোহাগ, কার্তিক, জিনারুলসহ দলীয় নেতৃবৃন্দ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial