Saturday, September 30th, 2017
কাউখালীতে দূর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার কাউখালীতে দেশজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং গান্ডতা সার্বজনীন দুর্গামন্দিরের আয়োজনে উৎসবমুখর পরিবেশে চিড়াপাড়া ও গারতা নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় জমান নদীর দুই পাড়ে। মাদারীপুর ও স্বরূপকাঠীসহ দেশের বিভিন্নস্থান থেকে নৌকা আসে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে। কাউখালী চিরাপাড়া নদী থেকে গান্ডতা খাল পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে গান্ডতা গ্রাম প্রথম, কাউখালীর নাছির তালুকদার দ্বিতীয় এবং বড় বিড়ালজুড়ি গ্রামের আজমের নৌকা তৃতীয় হয়।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দুঃস্থকল্যাণ সংস্থার নারী নেত্রীদের সাথে মতবিনিময় সভা
ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) প্রতিষ্ঠিত বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দুঃস্থকল্যাণ সংস্থার (ডিকেএস) এর উদ্যোগে গ্রামীণ জনপদের নারীদের অধিকার নিয়ে সামাজিক কর্মকান্ডে গতিশীলতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংস্থার নারী নেত্রীদের সাথে এক মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ডিকেএস কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, জাতীয়পার্টি জেপির ইন্দুরকানী উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, সংস্থার নেত্রী পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম, ভান্ডারিয়া উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইলিশ আহরণ বন্ধে প্রচারণা
পাইকগাছায় ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয়বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, অত্র উপজেলার শিবসাসহ সুন্দরবন সংলগ্ন কয়েকটি নদীতে ইলিশ আহরণ করা হয়। এজন্য সরকারী নির্দেশনা মোতাবেক উল্লেখিত নদ-নদী থেকে ইলিশ আহরণ বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, নির্দিষ্ট এ সময়ের মধ্যে কেউ এ আইন অমান্য করলে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় সাবেক সংসদ সদস্যের পূজা মন্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহরাব আলী সানা গত শুক্রবার দিনভর পাইকগাছা পৌরসভাসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু, জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, প্রভাষক মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মারুফ বিল্ল¬াহ, প্রিন্স, শেখ সোহাগ, শিমুল গাজী, গাজী মিজানুর রহমান, জিনারুল, পার্থ, শাহিনুর, হরিদাশ শুভংকর রায়। অপরদিকে গত ৪ দিন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেচেন খুলনাবিস্তারিত পড়ুন
