ভাণ্ডারিয়ায পূজা মন্ডপ পরিদর্শণ করলেন ডি আইজি বরিশাল
শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে বরিশালের ডি আই জি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম) শুক্রবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় ভাণ্ডারিয়া পৌর শহরের মদন মোহন জিউ মন্দিরের পূজা মন্ডব পরিদর্শণ করেন। এ সময় তাঁর সহধর্মীণি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মালেকা খায়রুন্নেছা, পিরাজপুর পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জাতীয়পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, ওই পূজা মন্ডবের সভাপতি সুকুমার দাস, ডি আইজি দম্পতির দৌহিত্র জারিফ হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শণ কালে ডি আইজি মন্দিরের পুরহীতের সাথে ও মন্দিরে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক ভাবে এ উপজেলার শৃঙ্খলা এবং মানুষের মধ্যে সাম্যবোধের জন্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
