Friday, September 29th, 2017
স্বরূপকাঠিতে আওয়ামী সমর্থকদের কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান পিরোজপুর পৌর মেয়র
স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার দুই চির প্রতিদন্ধি ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার ও শংকর চন্দ্রকে মিলেমিশে কাজ করে শেখ হাসিনার নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীকে আরো শক্তিশালী করে তোলার আহবান জানিয়েছেন জেলা আওয়ামীর সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। শুক্রবার পিরোজপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ বিশাল দলীয় বহর নিয়ে স্বরূপকাঠি উপজেলার পূজামন্ডব ঘুরতে এসে কুড়িয়ানা দূর্ঘা মন্দিরে এক শুভেচ্ছা বক্ত্যব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরো বলেন, একটি দলের মধ্যে আপনারা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে কাধে কাধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করেন। চেয়ারম্যান শেখর কুমারকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাজবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কে. এম. লতিফ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী নান্না সিকাদার (৭৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নান্না সিকদার উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মৃত আঃ করিম সিকদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, চেক জালিয়াতির দুটি মামলায় নান্না সিকদারের ৩ মাস করে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। শুক্রবার বিকেলে নান্না সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে মঠবাড়িয়ার ধানীসাফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর নামাজবাদ মানববন্ধনে জমইয়াতে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহণ করেন। পরে সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাফা বন্দর বনিক সমিতির সভাপতি আবু সাঈদ, সমাজ সেবক বেলায়েত হোসেন, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আবু তাহের, মাওলানা কবির হোসেন, মাওলনা শহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এইচএম আল আমিন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আ’লীগ নেতার বাসায় চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার
মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফারুকুজ্জামানের বাসায় চুরির ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে বরগুনার তালতলী থেকে মাসুম সিকদার(২৪) ও বেল্লাল মুন্সী(৩২) নামের দুই আসামীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছে চোরাই মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুম সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিপেনপুর গ্রামের শাহজাহান সিকাদারের ছেলে এবং বেল্লাল মুন্সী বরগুনা জেলার তালতলী উপজেলা কচুপাতরা গ্রামের আবু বকর মুন্সীর ছেলে। মঠবাড়িয়া থানার এসআই নূর আমীন জানান, গ্রেফতারকৃত মাসুম সিকদারের নামে বিভিন্ন থানায় ৫টি চুরির মামলা রয়েছে। তারা চুরির ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি আরওবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায পূজা মন্ডপ পরিদর্শণ করলেন ডি আইজি বরিশাল
শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে বরিশালের ডি আই জি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম) শুক্রবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় ভাণ্ডারিয়া পৌর শহরের মদন মোহন জিউ মন্দিরের পূজা মন্ডব পরিদর্শণ করেন। এ সময় তাঁর সহধর্মীণি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মালেকা খায়রুন্নেছা, পিরাজপুর পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জাতীয়পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, ওই পূজা মন্ডবের সভাপতি সুকুমার দাস, ডি আইজি দম্পতিরবিস্তারিত পড়ুন
জমি-জমা সংক্রান্ত বিরোধে জের
মঠবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
বসতবাড়ির সীমানায় পিলার বসানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িরচর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৩জন গুরুতর আহত। গুরুতর আহত ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হাওলার (৬৫), সৌদি প্রবাসী পুত্র মোস্তফা হাওলাদার (৩৫) এবং প্রতিপক্ষ কাজল রেখা (৪০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে যানাযায়, বুড়িরচর গ্রামের চাঁন মিয়ার পুত্র হাবিবের সাথে প্রতিবেশি সৌদি প্রবাসী মোস্তফার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে মোস্তফা পিলার বসায়। বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষ হাবিব সীমানায় বসানো পিলার তুলে ফেললে দুই গ্রুপের মাঝে বাক-বিতান্ডা হয়। এসময় হাবিবেব পক্ষবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের পুজা মন্ডপ পরিদর্শন
পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়েরুল আলম সেখ বৃহস্পতিবার রাতে পৌর শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। শেষে কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি সমীর কুমার দাসের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরিতোষ বেপারী, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত কালেজ ছাত্র রিয়াদুল ইসলাম সবুজ (১৮) টানা নয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুও কোলে ঢলে পড়লেন। নিহত রিয়াদুল উপজেলার বড়শৌলা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে এবং ভগীরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ভগীরথপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মিরুখালী বাজার যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হয়। আহত রিয়াদুল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শোক সংবাদ
আলহাজ্ব মকবুল আলী হাওলাদার
দৈনিক যুগান্তর পত্রিকারর মঠবাড়িয়া প্রতিনিধি আবদুস সালাম আজাদী’র চাচাত নানা ও উপজেলার নাগগ্রাভাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মকবুল আলী হাওলাদার (১১৮) শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)। তিনি আট মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। শনিবার সকালে নাগগ্রাভাঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফর করা হবে।
শোক সংবাদ
এডভোকেট এম এ রব জমাদ্দার
বিআইডব্লিউটিএ এর সাবেক পরিচালক ও মঠবাড়ীয়া উপজেলার মিঠাখালী গ্রামের মরহুম মফিজ উদ্দিন পঞ্চায়েতের ছেলে এ্যাডভোকেট এম এ রব (৭৫) বৃহস্পতিবার রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….. রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার যুম্মা নামজবাদ ঢাকার উত্তরা চার নং সেক্টরে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
