প্রধান সূচি

Friday, September 29th, 2017

 

মঠবাড়িয়া পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

মঠবাড়িয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট তরুন সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সিটিজেন জার্নালিজমের আহবায়ক মোস্তাফিজ বাদল উপস্থিত ছিলেন।


ইন্দুরকানির পূজা মন্ডপে পবিত্র হজ্জ্বকে বিকৃত করে নাটিকা

জেলার ইন্দুরকানি উপজেলার একটি পূজা মন্ডপে পবিত্র হজ্জ্বকে বিকৃত করে নাটিকা উপস্থাপন করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরে স্থানীয় মুসলমানদের প্রতিবাদে নাটিকাটি শেষ হওয়ার আগেই বন্ধ করে দেয় পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার পত্তাশী-চরনী পত্তাশী সার্বজনীন পূজা মন্ডপে হিন্দুদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবে মন্ডপ কমিটি একটি নাটিকার আয়োজন করে এবং নাটিকা উপস্থাপন কালে নাট্য শিল্পীরা মুসলমানদের পবিত্র হজ্জ নিয়ে বিদ্রুপ করে অভিনয় করেন। এসময় উপস্থিত মুসলমান দর্শকরা নাটিকাটি ভিডিও করে এবং এর তীব্র প্রতিবাদ জানায়। পরে পুলিশের হস্তক্ষেপেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ইন্দুরকানীতে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভূয়া এনজিওকর্মীর মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইন্দুরকানী গ্রামের সরকারের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একই গ্রামের সুভাষ চন্দ্র সুতারের স্ত্রী শেফালী সমদ্দার পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গত ০৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য আদালত ইন্দুরকানী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন। মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় শুক্রবার তিনি ইন্দুরকানী প্রেস ক্লাবে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, শেফালী সমদ্দার নামে বেনামে বিভিন্ন এনজিও থেকে ঋণ দেয়ার কথা বলে গ্রামের সহজ-সরল নারী-পুরুষদের কাছ থেকে হাজার হাজার টাকাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে পূজা মন্ডপে আলোচনা সভা

ইন্দুরকানী উপজেলা সদরের গৌড় নিতাই পূজা মন্ডপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে গৌড় নিতাই সেবা মন্দিরে মন্দির কমিটির সভাপতি বাবু দিপক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমবায়লীগের সভাপতি এ্যাড. আমিনুর রহমান ছগির। এসময় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ হারেজ উদ্দিন, গৌড় নিতাই সেবা মন্দিরের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, ইন্দুরকানী হরি সভার সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য, উপজেলা হিন্দু-বৈদ্য-খিষ্ট্রান ঐক্যবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়া হত দরিদ্রদের মাঝে ভ্যান-রিক্সা বিতরন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ০৮টি হত দরিদ্র পরিবারের মাঝে ভ্যান -রিক্সা বিতরন করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা মিলানায়তনের সামনে এ ভ্যান-রিক্সা বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া কোটালীপাড়া সংসদীয় আসনের প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, প্রচার সম্পাদক আঃবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিকদার বাড়ীর পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের ঢল

বাগেরহাট প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে ব্যাক্তি উদ্যোগে তৈরী হাকিমপুর শিকদার বাড়ীর ৬৫১টি প্রতিমা দেখতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের দর্শনার্থীদের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী ভির করছেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর শিকদার বাড়ীতে। শুধু দর্শনার্থীরা নয় শিকদার বাড়ীর এ পূজা মন্ডপ ঘুরে গেছেন দেশের চলচিত্র জগতের খ্যাতনামা সব শিল্পীরা। খোজ নিয়ে জানাগেছে, শিকদার বাড়ীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের আমন্ত্রণে হেলিকপ্টারে উড়ে শিকদার বাড়ীর পূজা মন্ডপে এসেছিলেন চলচিত্র জগতের এসব তারকারা। ইতি মধ্যেই শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরেবিস্তারিত পড়ুন


প্রকাশ ঘোষ বিধান

কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি অবসান হোক

আজকের কন্যা শিশু আগামী দিনের একজন মহিয়সী রানী। কন্যা একটি জাতির অর্ধৈক জনগোষ্ঠী। তাই কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠ বিকাশের লক্ষে প্রতিবছর ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। ২০০০ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানলয়ের উদ্যোগে প্রতিবছর ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনেরমুখ্য উদ্দেশ্য হলো কন্যা শিশুদের প্রতি সব ধরনের বৈষম্যমুলক আচারন দুর করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে তাদের সব ধরনের সম অধিকার প্রতিষ্ঠা করা। মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তাই নারী ও পুরুষ সৃষ্টি করেছেন। আর নারী-পুরুষ একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial