প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মঠবাড়িয়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর রোগী দেখেন বিএমএ’র কেন্দ্রীয় স্বাচিপ নেতা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ফুটন্ত পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিল স্বামী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাবেক সাংসদ সুধাংশু শেখর হালদারের ১৩তম মৃত্যু বার্ষিকী শুক্রবার »
