Thursday, September 28th, 2017
একযুগে ৭২৩টি ডিম থেকে ফুটেছে ৪৬৫টি বাচ্চা
সুন্দরবনের কমরজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নেই কোন কুমির বিশেষজ্ঞ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে প্রায় প্রতিবারই কোন না কোন সমস্যায় কুমির জুলিয়েট ও পিলপিলেটর দেয়া ডিম থেকে ফুটছে না বাচ্চা। আর এ কারনেই গত ১২ বছরে কুমির জুলিয়েট ও পিলপিল ৭২৩টি ডিম পারলেও তা থেকে জন্ম নিয়েছে মাত্র ৪৬৫টি বাচ্চা। আর বিভিন্ন কারনে নষ্ট হয়েছে ২৫৮টি ডিম। প্রায় প্রতিবারই কুমির জুলিয়েট ও পিলপিলের দেয়া ডিম থেকে কিছু ডিম নষ্ট হলেও সর্বশেষ চলতি বছরের মে মাসে জুলিয়েট ও পিলপিলের দেয়া ৯১টি ডিমই নষ্ট হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীর দলীয়কোন্দল মেটালেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
ইন্দুরকানী প্রতিনিধি : অবশেষে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের দলীয়কোন্দলের অবসান হলো জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীর মধ্যস্ততায়। গতকাল বুধবার স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির ও যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদারের আহবানে তিনি উভয়পক্ষকে ঐক্য বদ্ধভাবে দলীয় কার্যক্রম করার জন্য সমঝোতা করে দেন। এই সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন দলীয় নেতা-কর্মীবৃন্দ। এ সময় একই মঞ্চে বসা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মতিউর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান শিকদার, আঃ খালেক গাজী,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় এমপি পুত্রসহ দলীয় নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এমপি পুত্র ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এবং যুবলীগ নেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল। নেতৃবৃন্দ বৃহস্পতিবার দিনভর উপজেলার রাড়–লী, গদাইপুর ও দেলুটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, আ’লীগনেতা সকৃতিবিস্তারিত পড়ুন
প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দলীয় কার্যালয় দলীয় কার্যালয় এক আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ. হাকিম হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য একেএমএ আউয়াল। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান খালেক ও আক্তারুজ্জামান ফুলু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন, মোঃ সালাম সিকদার, খান মোঃ আলাউদ্দিন, ফজলুল হক সেন্টু, নুরুল হুদা আলম, সৈয়দ শাহ আলম ও মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর।বিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা প্রশাসকের ভান্ডারিয়া পূজা মন্ডপ পরিদর্শন
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার মহা অষ্টমী পূজার দিন বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় পূজা মন্ডপ মদন মোহন জিউ মন্দির পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শিশির দত্ত,বিস্তারিত পড়ুন
মোবাইল চুরি করে ১০ হাজার টাকা জরিমানা দিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্টু
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর শহরের শেরে বাংলা সড়কের শুভ ইলেকট্রনিক্স নামের এক দোকান থেকে উপজেলার ১৫নং চিংগুড়িয়া ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান মৃধা (মন্টু)র বিরুদ্ধে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের শেরে বাংলা সড়কের শুভ ইলেকট্রনিক্স থেকে ওই শিক্ষক একটি মোবাইল ফোন নিয়ে সটকে পড়েন। এসময় দোকান মালিক সঞ্জয় বড়াল দোকানে ছিলেন না। পরে সঞ্জয় শহরের হক মার্কেটে মৃধা টেলিকম নামের একটি মোবাইল সাভিসিং এর দোকানে খোঁজ নিতে গেলে ওই দোকানের মালিক জানান, তার কাছে এক ব্যক্তি লাভাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ছাত্রলীগ ও তাঁতীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্ম দিন পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ ও তাঁতীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে ও বিকালে রাড়–লী ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে কাটিপাড়া বাজারে পৃথক এ জন্মদিন পালিত হয়। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ রাশেদুল ইসলাম রাসেল, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুস সাত্তার, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, জেলা তরুণ লীগবিস্তারিত পড়ুন
সাবেক সাংসদ সুধাংশু শেখর হালদারের ১৩তম মৃত্যু বার্ষিকী শুক্রবার
ষ্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা এডভোকেট সুধাংশু শেখর হালদার এর ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে চিকিৎসার শেষে তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে মৃত্যু বরণ করেন। শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার বাগেরহাটের মোড়েলগঞ্জের শৌলখালীতে মায়ের নামে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে ঘোষকাঠী কলেজ এবং একই গ্রামে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের তিনি অন্যতম প্রণেতা ছিলেন। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে এবংবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মঠবাড়িয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর রোগী দেখেন বিএমএ’র কেন্দ্রীয় স্বাচিপ নেতা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন প্রমুখ।
মঠবাড়িয়ায় ফুটন্ত পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিল স্বামী
মঠবাড়িয়া প্রতিনিধি : দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে ফুটন্ত পানি দিয়ে স্ত্রী জেসমিন আক্তারের শরীর ঝলছে দিয়েছে পাষন্ড স্বামী। গুরুতর আহত জেসমিন (২৪) গত তিনদিন ধরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জেসমিন উপজেলার ধানীসাফা গ্রামের মিজান হাওলাদারের স্ত্রী ও উত্তর মিঠাখালী (মাঝের পুল) গ্রামের আ. বারেকের মেয়ে। এ ঘটনায় ওই গৃহবধুর পিতা বাদী হয়ে জামাই মিজানকে আসামী করে বুধবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় মিজানকে হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, বিগত ৬ বছর আগে উত্তর মিঠাখালী গ্রামের আ.বিস্তারিত পড়ুন
