প্রধান সূচি

Thursday, September 28th, 2017

 

ইন্দুরকানীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০টি ফ্যান ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ১২টি মাধ্যমিক ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুল খায়ের, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, ইউপি সদস্য নিগার সুলতানা প্রমুখ। এছাড়া উপজেলার ১৪ জন দুঃস্থ মহিলার মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।  


ইন্দুরকানীতে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে দোয়া

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক গাজী, আঃ মজিদ (বিকম), মোঃ মনিরুজ্জামান সিকদার, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর ছিদ্দিক লাভলু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আঃবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বসতঘর পুড়ে ছাই

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে দোকানদারের বসতঘর পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামে গনি শেখের বাড়ির রান্না ঘর থেকে আগুন লেগে তার বসতঘরটি পুড়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদার আঃ গনি শেখ জানান, আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমার এখন মাথা গোজার ঠাঁইটুকু নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।


ইন্দুরকানীতে বখাটেদের হামলায় আহত স্কুল ছাত্র খুলনা মেডিকেলে ভর্তি

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে বখাটেদের হামলায় গুরুতর আহত স্কুল ছাত্রকে ৩দিন পর মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার রেখাখালী এলাকায় গত মঙ্গলবার পূর্ব শত্রুতার জের ধরে গাবগাছিয়া গ্রামের কবির সিকদারের ছেলে ইমাম হোসেন বাবুর নেতৃত্বে আল ইমরান, মাসুদ, আলামিনসহ ১৪/১৫ জনের একটি বখাটের দল লাঠি ও রড দিয়ে পিটিয়ে পত্তাশী গ্রামের হামিদ গাজীর ছেলে রামচন্দ্রপুর পি এস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজীব (১৪)কে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওইদিন রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial