কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে জাতীয় পার্টির (জেপি)ও চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র অর্থায়নে উপজেলার ৩৬ মন্দিরের দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উপধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে শাড়ি তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শেখর চন্দ্র দে সহ বিভিন্ন মন্দিরের কর্মকর্তাবৃন্দ।
