প্রধান সূচি

এখনো আটক হয়নি জেলা পরিষদ সদস্যের উপর হামলার ঘটনায় জড়িত মূল আসামীরা

পাইকগাছা প্রতিনিধি :

খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলার ঘটনার ১ সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনো মামলার প্রধান আসামী রাজিব গোলদার সহ অধিকাংশ আসামীকে আটক করতে পারেনি। মূল আসামীদের আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী জেলা পরিষদ সদস্য নাহার আক্তার। হামলার এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। তিনি গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে হামলাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর খুলনা জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের পাইকগাছা উপজেলার মাহমুদকাটী বাজারস্থ নিজ কার্যালয়ে হামলা করেন এলাকার কয়েকজন দুস্কৃতিকারী। হামলাকারীরা পূর্ব শত্রুতার জের ধরে নাহার আক্তারের উপর হামলা করে এবং কার্যালয়ে রাখা বঙ্গবন্ধু ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজিব গোলদার সহ ১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। যার নং- ৩৪, তাং- ১৮/০৯/১৭ ইং। হামলার এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১ জন আসামীকে আটক করেছে। মামলার মূল আসামী রাজিব গোলদার সহ অন্যান্য আসামীদের গত ১ সপ্তাহে আটক করতে না পারায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মামলার (তদন্ত) কর্মকর্তা এসআই জাফর জানান, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বেশিরভাগ আসামী পলাতক থাকায় এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial