Tuesday, September 26th, 2017
মঠবাড়িয়ায় আলোচিত জমি দখল ও লুটপাটের মামলায় শহিদ আকনসহ তিনজন জেল হাজতে
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় পৌর শহরের বহেরাতলা বাস স্টান্ড সংলগ্ন এক অসহায় বিধবা কহিনুর ও তার পুত্র সবুরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে জমি জবর দখল ও বসত ঘরের স্বর্ণ, টাকা ও মালামাল লুটের মামলায় তিনজনকে জেলে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম আকন, বড় ভাই কবির আকন, সহযোগী ফয়সাল, (শহিদুলের) শ্বশুর মানিক হাওলাদার, চাচা শ্বশুর বাদশা হাওলাদার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক মানিক ও বাদশা হাওলাদারের জামিন মঞ্জুর করলেও শহিদ, কবির ও ফয়সালের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।বিস্তারিত পড়ুন
হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ শহিদ (২০) হত্যা মামলায় সোহেল হাওলাদার (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তিন বছরের কারাদন্ড ও পাঁচ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সোহেল হাওলাদার পিরোজপুর পৌর শহেরর বড় খলিশাখালী গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার খারদার গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ শহিদের সঙ্গে সোহেল হাওলাদারের ভাল সর্ম্পক ছিল। সোহেল বাগেরহাটের নোনাডাঙ্গাবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ার ৫৪টি মন্দিরে সরকারি অনুদান বিতরণ
ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে দূর্যোগ অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৫৪টি মন্দির ও মন্ডবে সরকারি অনুদান হিসেবে প্রতি মন্ডবে ৫০০শ কেজি চাল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা ছোহরাব হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পূজা উদযাপনবিস্তারিত পড়ুন
শিক্ষক আত্মগোপনে ॥ এলাকায় উত্তেজনা
তিনদিনেও বিচার হয়নি শিক্ষক কর্তৃক মাদ্রাসা ছাত্রীর আঙ্গুল কাটার
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলার কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীর নখ কাটার অজুহাতে শিক্ষক কর্তৃক আঙ্গুল কেটে দেয়ার ৩ দিনেও বিচার না হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী সুমি আক্তারকে ওই মাদ্রাসার বিপিএড শিক্ষক আসাদুজ্জামান খোকন জোর করে নখ কাটার অজুহাতে ব্লেড দিয়ে ডান হাতের দুটি আঙ্গুল কেটে গুরুতর জখম করে। পরে অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান। এনিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ করায় ঘটনার দিন থেকেবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিকশিয়ানের মৃত্যু
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সলেমান হাওলাদার (২২) নামের এক ইলেকট্রিকশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত সলেমান হাওলাদার কাউখালীর আইরন গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিহত সলেমান উপজেলার দাশেরকাঠী গ্রামে মুহিদ মহাজনের বিল্ডিংয়ে কাজ করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পষ্ট হয়। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের বড় ছেলে নিহত সোয়ালেমান এ বছর জয়কুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। পড়াশুনার পাশাপাশি সে বিদ্যুৎ ওয়ারিং এর কাজ করত বলেবিস্তারিত পড়ুন
বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায়
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আনন্দ র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্ত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, কবি আব্দুল খালেক, হারুন অর রশিদ, প্রধান শিক্ষক রুহুল আমীন, আঃ লতিফ সিকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ কুমার শীল, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, শিক্ষক নেতা আব্দুর রাশেদ, মনিরুজ্জামান, হামিদুল হকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় মানব কল্যাণ সোসাইটি নামের সামাজিক সংগঠনের উদ্যোগে উত্তরাঞ্চলের বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের হাতে ত্রাণ তহবিলের ৩৪,৫০০/= টাকা তুলে দেয়া হয়। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সোহেল রানা’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, সংগঠনের উপদেষ্টা আরিফ-উল-হক, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সংগঠনের সাধারণ পরিষদের সভাপতি তৌহিদ সোহেল, মহাসচিব এটিএম কাওসার, মনিরুজ্জামান হারুন, আবদুল্লাহ আল মামুন, এজাজ চৌধূরী,বিস্তারিত পড়ুন
দেশের বৃহত্তম মন্ডপে দূর্গাপূজা উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার
বাগেরহাট প্রতিনিধি : দেশের সর্বাধিক প্রতিমা নিয়ে বাগেরহাটের শিকদার বাড়িতে দূর্গাপূজা উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার দুপুরে মহা ষষ্টী পূজার মাধ্যমে পূজার উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ। ভারতীয় হাইকমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ভারতের মত বাংলাদেশেও শান্তিপুর্ণভাবে পূজা উৎযাপিত হতে দেখে আমি খুশি। ঢাকার বাইরে বাগেরহারটের শিকদার বাড়িতে ৬৫১টি প্রতিমা নিয়ে পূজায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
কচুয়ায় ৪২টি পূজামন্ডপে ২১টন চাল বিতরন
বাগেরহাট প্রতিনিধি : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে কচুয়া উপজেলায় ৪২টি মন্দীরে ২১ টন চাল বিতরন করেছেন মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সবাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা জানান হিন্দু সম্পদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার প্রতি বছরের মত এবারও কচুয়া উপজেলায় ৪২টি দুর্গা মন্দীরে ২১টন জি আর চাল বরাদ্ধ দিয়েছেন। এ চাল প্রতিটি মন্দীরে ৫শ কেজি করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশাবিস্তারিত পড়ুন
বাগেরহাটের দুটি বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজ ও কান্দাপাড়া এন এন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রুহুল আমিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান সোহাগ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কিশোর কুমার দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন। এ সময় অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন সহকারী শিক্ষক আজিজুল হক, গৌরাঙ্গবিস্তারিত পড়ুন
